উল্টোপথে গাড়ি চালানো: মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রাফিক মামলা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে ঢাকার সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি জানান, মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের আরেক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছিলেন।
পুলিশ জানায়, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে চলছিল, একই সময়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা দাবি করেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। অতীতেও যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার ঘটনা গণমাধ্যমে এলেও এ ধরনের মামলার ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।
যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলা: শয়ন আটক
যশোরে বিএনপির নেতা ও বর্তমানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন নামে এক যুবককে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার রাতে যশোরের আশ্রম রোড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।আটক শয়ন আশ্রম রোড এলাকার শফির ছেলে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে...
১ ঘন্টা আগে
শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রলার মাঝির সাক্ষ্য
সাবেক সেনা কর্মকর্তা ও র্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী ট্রলার মাঝি আব্বাস মল্লিক।বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর একক বেঞ্চে বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সামনে মামলার দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন...
১ দিন আগে
প্রতিমন্ত্রী শাহে আলমের পরিবারে ৭১ কোটি টাকার সরকারি প্রকল্পের কাজ
একাধিক চুক্তির নথি থেকে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস এবং প্রতিমন্ত্রীর ছেলের মালিকানাধীন মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং বিসিক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগ থেকে ৭১ কোটি টাকার বেশি মূল্যের অন্তত ১২টি কাজ পেয়েছে।
১ দিন আগে
প্রায় ৭ হাজার কোটি টাকা খেলাপির শঙ্কা, চিনিকলের ঋণে চাপে সোনালী ব্যাংক
লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর ঋণ আদায় না হওয়ায় বড় ধরনের আর্থিক চাপে পড়েছে সোনালী ব্যাংক। সরকারি গ্যারান্টির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) ও এর অধীন চিনিকলগুলোর প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।পরিস্থিতি সামাল দিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।...
৩ দিন আগে
