তুর্কি রাষ্ট্রদূতের কাছে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের উদ্দেশে সংহতি ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূত রামিস শেনের হাতে বিরোধীদলীয় নেতার পক্ষে চিঠিটি তুলে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
চিঠিতে ডা. শফিকুর রহমান ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সংঘটিত ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় প্রেসিডেন্ট এরদোয়ানের দৃঢ় নেতৃত্ব এবং গণতন্ত্র ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তুর্কি জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন।
তিনি প্রযুক্তি, অর্থনীতি, শিল্পায়ন, আত্মনির্ভরশীলতা এবং মুসলিম বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।
চিঠি হস্তান্তরের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন মিয়া গোলাম পরওয়ারকে দূতাবাসে আয়োজিত ‘১৫ জুলাই গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস’ উপলক্ষে নির্মিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখান। এ সময় তিনি ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত, গণতন্ত্র রক্ষায় তুর্কি জনগণের প্রতিরোধ এবং আত্মত্যাগের ঘটনাবলি তুলে ধরেন।
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এবং দলের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলী আহসান মাবরুর উপস্থিত ছিলেন।
পরে বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন...
২২ ঘন্টা আগে
‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছেই দায়বদ্ধ’: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় শাখার মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল এবং তারা নিজেরাই বিকল্প নেতৃত্বের দাবি তুলেছিল।রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ...
২২ ঘন্টা আগে
‘গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে, জনগণের রায় উপেক্ষা করা চলবে না’: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আগের শাসনব্যবস্থার ধারায় পরিচালিত রাখতে চায়। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে না।রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী...
২৩ ঘন্টা আগে
‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার ভুলে জাতি বারবার হতাশ হয়েছে’ — চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভুল নেতৃত্বের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার কারণেই দেশের মানুষ বারবার হতাশার মুখোমুখি হয়েছে। তিনি বলেন, অতীতের প্রতিটি গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পর এমন শক্তি ক্ষমতায় এসেছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ ছিল না।রোববার (১৯...
১ দিন আগে
