তুরাগ নদ থেকে দুই দিনে তিন তরুণের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত
রাজধানীর তুরাগ নদী থেকে দুই দিনে তিন লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তরুনরা হলেন, মো. সুমন (১৮) ও আরিফ হাসান রাকিব (২০)। দুই দিনের ব্যবধানে তুরাগ নদ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ।
২২ জুন বাসা থেকে বের হন তিনি। তুরাগে লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সেটি সুমনের বলে নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের ভাই অপমৃত্যুর মামলা করেছেন। সুমন কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করতেন। এর আগে বুধবার তুরাগ নদ থেকে আরিফ হাসানের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় আরিফের চাচা মো. আরশাদুল ইসলাম বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।
একই দিন দিয়াবাড়ী ঘাট থেকে রনি মোল্লা (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে তুরাগ থেকে মিলল তিনজনের লাশ।গতকাল শনিবার রনির বাবা কফিল উদ্দিন মোল্লা জানান, তারা মনিপুরের মোল্লাপাড়া এলাকায় থাকেন। তাঁর ছেলে দিয়াবাড়ীতে একটি রেস্টুরেন্টে কাজ করেন। তিনি শুনেছেন, ঘটনার দিন বাসায় ফেরার পথে দিয়াবাড়ী ঘাটে পরিচিত একজনের সঙ্গে গোসলে নামেন তাঁর ছেলে। তিনি বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না।’ রনির মৃত্যু ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।সুমনের পরিবারের সদস্যরা জানান, ‘সুমন আহমেদ চৌধুরী’ নামে তাঁর একটি ফেসবুক আইডি আছে। ছয় দিন আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার ভিডিও সেটিতে আপলোড করা হয়েছিল। গতকাল রাতে সুমনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, বিভিন্ন সময় দলীয় কার্যক্রমের ভিডিও আপলোড করা আছে।
সুমনের মরদেহ উদ্ধারের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন ফেজবুক পেজ বা আইডি থেকে দাবি করা হয়, ‘তুরাগ থানা এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া মিছিলের পর থেকে বিএনপির নেতাকর্মী ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যদের হামলার পর থেকে সাতজন নেতাকর্মী নিখোঁজ। তিন-চারজনের মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার হয়েছে।’ এদিকে গতকাল পুলিশ সদরদপ্তরের ভেরিফায়েড ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’– এমন শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম সমকালকে জানান, ২৫ জুন দিবাগত রাতে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদে একজনের লাশ ভেসে উঠেছে– এমন খবর পায় পুলিশ। এর পর সেই মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তির পরিবার মরদেহটি সুমনের বলে শনাক্ত করে।
দারুস সালাম থানা সূত্র জানায়, বুধবার তুরাগ নদ থেকে আরিফ হাসান নামের একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরিফের চাচা মো. আরশাদুল ইসলাম বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।
আরিফের চাচা মো. আরশাদুল ইসলাম জানান, ২২ জুন সকালে দিকে বাসা থেকে বের হয় আরিফ। ওই দিন বিকেলে মোবাইলে মায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এর পর থেকে নিখোঁজ ছিল। বুধবার তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
২ দিন আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা
২ দিন আগে
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা। রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে
৩ দিন আগে
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের
৩ দিন আগে
