ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিপত্তি, কাদায় আটকাল চোরের গাড়ি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ভারতের পাঞ্জাবের মোগা জেলায় বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির অভিনব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। চুরি করতে গিয়ে কাদায় আটকে যায় অভিযুক্তদের ব্যক্তিগত গাড়ি। পরে সেটি উদ্ধারে আনা ভারী রিকভারি ট্রাকও একই কাদায় আটকে পড়ায় পুরো ঘটনা স্থানীয়দের নজরে আসে।
ঘটনাটি মোগা জেলার মোগা তখতপুরা গ্রামের একটি ধানখেতে ঘটে। কৃষক হরজিন্দর সিংয়ের অভিযোগ, গভীর রাতে তিন ব্যক্তি একটি প্রাইভেটকার নিয়ে তার জমিতে স্থাপিত বিদ্যুৎ ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করেন।
অভিযোগ অনুযায়ী, বৃষ্টির পানি জমে থাকা জমির নরম ও কর্দমাক্ত মাটিতে কিছুক্ষণ পর তাদের গাড়িটি গভীরভাবে আটকে যায়। অনেক চেষ্টা করেও গাড়িটি বের করতে না পেরে অভিযুক্তরা সেটি ঘটনাস্থলে ফেলে রেখে রাতের আঁধারে পালিয়ে যান।
পরদিন সকালে গাড়িটি উদ্ধারের জন্য একটি ভারী রিকভারি ট্রাক নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন তারা। কিন্তু গাড়িটি উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রিকভারি ট্রাকটিও একই কাদায় আটকে যায়। ফলে ধানখেতে পাশাপাশি দুটি গাড়ি আটকে পড়ে।
দুটি গাড়ি এভাবে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্নভাবে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ট্রান্সফরমার চুরির পরিকল্পনার বিষয়টি প্রকাশ পায় বলে জানা গেছে।
পরে গ্রামবাসীরা লাভপ্রীত সিং নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানিয়েছে, তিনি বার্নালা জেলার আলকাদা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পলাতক অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিএসপি আনোয়ার আলী জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে এই চক্রটি এর আগে পাঞ্জাবের বিভিন্ন গ্রামীণ এলাকায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, চুরির পরিকল্পনা যতই কৌশলী হোক, ঘটনাস্থলে গাড়ি আটকে যাওয়াই শেষ পর্যন্ত অভিযুক্তদের পরিকল্পনা ভেস্তে দেয়। একই সঙ্গে উদ্ধারে আসা রিকভারি ট্রাকও আটকে পড়ায় পুরো ঘটনাটি আরও অস্বাভাবিক রূপ নেয়।
মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান হুথিদের
সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর কিছুক্ষণ আগে সৌদি আরব দাবি করেছিল, মদিনার দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে
১ দিন আগে
বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আ‘ন্দো‘লন নিয়ে নেহা বোরার মন্তব্য
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের চলমান আন্দোলন বা জেন-জি প্রতিবাদ বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা এ মন্তব্য করেন।তিনি বলেন,
২ দিন আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা জোরদার করছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ইরান। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে দেশটি। স্যাটেলাইট চিত্রের বরাতে সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে ইরান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, নিজেদের অনুগতদের সংগঠিত করছে এবং...
৩ দিন আগে
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় দেশটির সামরিক বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে নাওয়ান কিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত...
৪ দিন আগে
