টঙ্গিবাড়ীতে ৮০ বছর বয়সী বৃদ্ধের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রি নিয়ে পরিবারে উদ্বেগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রিকে কেন্দ্র করে পরিবারে উদ্বেগ ও বিরোধ দেখা দিয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন এবং সেখান থেকে একের পর এক জমি বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন তার সন্তানরা।
শনিবার (২৫ জুলাই) উপজেলার বাড়ইপাড়া গ্রামে শাহাজালাল শেখের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
শাহাজালাল শেখের মেয়ে নাসিমা আক্তার বলেন, তার বাবা বর্তমানে কোথায় এবং কী অবস্থায় আছেন, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তিনি বলেন, “আমরা শুনেছি বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। আমরা বাবাকে ফিরে পেতে চাই।”
বড় ছেলে আলমগীর শেখের অভিযোগ, তার বাবা ধীপুর গ্রামের শাহ আলম হালদার ও শাহজাহান ব্যাপারীর সহযোগিতায় দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাদের সহায়তায় পারিবারিক জমি বিক্রি করে চলেছেন।
আলমগীর শেখ বলেন, “বাবা বৃদ্ধ মানুষ। তার টাকা-পয়সা শেষ হয়ে গেলে দ্বিতীয় পক্ষের লোকজন তাকে দেখবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।” তিনি বাবার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে শাহ আলম হালদার বলেন, শাহাজালাল শেখ দ্বিতীয় বিয়ে করে বর্তমানে রাজধানীর উত্তরা এলাকায় দ্বিতীয় স্ত্রীর মেয়ে ও জামাইয়ের সহায়তায় ভাড়া বাসায় বসবাস করছেন।
তিনি আরও দাবি করেন, শাহাজালাল শেখ জমি বিক্রি করে একটি গাড়ি কিনেছেন এবং সেটি থেকে প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা আয় করছেন।
পরিবারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শাহ আলম বলেন, পরিবারের সদস্যদের দুর্ব্যবহারের কারণেই শাহাজালাল শেখ বাড়ি ছেড়ে চলে গেছেন। জমি বিক্রির সিদ্ধান্তও তার ব্যক্তিগত বিষয়।
যোগাযোগ করা হলে শাহাজালাল শেখ মোবাইল ফোনে তার বিরুদ্ধে ওঠা কয়েকটি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার ছেলেরা আমাকে মারতে আসে। তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। এখন ঢাকায় ভাড়া বাসায় থাকি। টাকার প্রয়োজন, তাই জমি বিক্রি করছি।”
তবে শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ে, জমি বিক্রির প্রক্রিয়া এবং পরিবারের উত্থাপিত অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত উপস্থিতির অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় বহিরাগত এক ব্যক্তির উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, সরকারি নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে দায়িত্ববহির্ভূত একজন ব্যক্তি উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রশ্ন করেছেন, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে...
১৬ ঘন্টা আগে
চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার, উৎস খতিয়ে দেখছে পুলিশ
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের।...
১৮ ঘন্টা আগে
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।
১ দিন আগে
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ কনস্টেবল
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। কিন্তু সেখানে গিয়ে তিনি জীবনের সবচেয়ে মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, নিহত শিশুটি তারই ছেলে।শুক্রবার (২৪ জুলাই)...
২ দিন আগে
