টকশোতে জামায়াতবিরোধী বক্তব্য দিলে রাজনৈতিক প্রমোশন হয়—অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, টেলিভিশন টকশোতে জামায়াতের বিরুদ্ধে বেশি সমালোচনা বা কটূক্তি করেন-এমন ব্যক্তিদের রাজনৈতিকভাবে পুরস্কৃত করা হচ্ছে।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াতকে যারা বেশি গালি দিতে পারে, টকশোতে যে যত জামায়াতের বিরুদ্ধে বলতে পারে, তাদের রাজনৈতিক প্রমোশন হচ্ছে। টকশো করে করে কেউ উপদেষ্টা হয়ে যাচ্ছে, কেউ বিশেষ সহকারী হয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “অনেকে বলে, তাদেরকে ওপরের জায়গা থেকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়। পরে তারা ভালো পারফর্ম করলে তাদের পদোন্নতি দেওয়া হয়।”
টকশোর ভাষা ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু আলোচক এমন ভাষা ব্যবহার করেন, যা রাজনৈতিক বিতর্কের জন্য শোভন নয়। তার ভাষায়, এসব বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণমাধ্যম ও টেলিভিশন টকশোর পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, “জাতির দুর্ভাগ্য যে, টকশোতে এমন কিছু মানুষ আছেন, যারা অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। এটি সাংবাদিকতা, মিডিয়া এবং রাজনীতির জন্য সুখকর নয়।”
সাতক্ষীরার বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত আচরণ নিয়ে আলোচিত ঘটনার প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াত কোনো ধরনের ছাড় দেয় না।
তিনি বলেন, “এ ধরনের ঘটনা আমাদের জন্য কষ্টের হলেও প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে দলের নৈতিক অবস্থান আরও দৃঢ় হয়েছে এবং নেতাকর্মীদের কাছে স্পষ্ট বার্তা গেছে যে, নৈতিকতার প্রশ্নে জামায়াত আপস করবে না।”
দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক মতপার্থক্য রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত।
তার ভাষায়, “রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবিলা করুন। যদি আপনাদের কাছে দেশের জন্য আরও ভালো কোনো আদর্শ থাকে, সেটি জনগণের সামনে তুলে ধরুন। কিন্তু অশালীন ভাষা ব্যবহার করে রাজনৈতিক বিতর্কের পরিবেশ নষ্ট করা গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়।”
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: দিনভর বাধার পর রাতে মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় মামলা করতে গিয়ে দিনভর পুলিশের বাধা, ধাক্কাধাক্কি ও দীর্ঘ আলোচনার পর অবশেষে রাতে অভিযোগ দায়ের করেছে দলটি।বুধবার (৩০ জুলাই) ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলার ঘটনায় লিখিত অভিযোগ...
৩ ঘন্টা আগে
এনসিপিকে বাধা দেওয়া যাবে না, ‘বালুর ট্রাক দিয়ে আটকে রাখা সম্ভব নয়’—আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের...
১৭ ঘন্টা আগে
পুলিশের ব্যারিকেড পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির শীর্ষ নেতারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার পর বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তারা যাত্রা শুরু করেন।এর আগে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা–কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর...
১৮ ঘন্টা আগে
হবিগঞ্জে যেতে শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ
হবিগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের প্রবেশমুখ ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে।এনসিপির বহরে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব...
১৯ ঘন্টা আগে
