টকশোর বিতর্কের পর রাশেদ-তুষারের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো ‘স্বাধীন সংলাপ’-এ তুমুল বিতর্কে জড়ানোর পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
মঙ্গলবার (১৮ আগস্ট) পৃথক ফেসবুক পোস্টে একে অপরকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেন দুই রাজনীতিক।
এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে এটিএন নিউজের ‘স্বাধীন সংলাপ’ অনুষ্ঠানে বর্তমান সরকারের ১৮০ দিনের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে আলোচনার সময় রাশেদ খাঁন ও সারোয়ার তুষারের মধ্যে তর্ক হয়।
৪২ মিনিটের ওই আলোচনার শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থাপিকা রাশেদ খাঁনের বক্তব্য উদ্ধৃত করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে একটি প্রসঙ্গে যেতে চাইলে তুষার তার বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে রাশেদকে উদ্দেশ করে তিনি ব্যক্তিগত মন্তব্য করেন। এরপর জুলাই আন্দোলনে কার ভূমিকা কেমন ছিল, কে মামলা খেয়েছেন এবং কে খায়নি-এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
রাশেদের পাল্টা জবাব
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সারোয়ার তুষারের বক্তব্যের জবাব দেন রাশেদ খাঁন।
তিনি দাবি করেন, টকশোতে তিনি গঠনমূলক আলোচনা করার চেষ্টা করলেও তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনে ভূমিকার কথা তুলে ধরে রাশেদ বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি মামলায় জেল খেটেছেন এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ও রাজনৈতিক সমন্বয়ের মাধ্যমে আন্দোলনের নেতৃত্বদানকারীদের সঙ্গে কাজ করার দাবি করেন রাশেদ। তার দাবি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আখতার হোসেনদের সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধির বৈঠক তার মাধ্যমে হয়েছিল।
রাশেদ আরও দাবি করেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা এবং কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। ৩ আগস্ট গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে শহীদ মিনারে গিয়ে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলার কথাও উল্লেখ করেন তিনি।
টকশোর বিতর্ক প্রসঙ্গে রাশেদ বলেন, তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করায় তিনি পাল্টা জবাব দিয়েছেন। একই সঙ্গে তুষারের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পাল্টা পোস্ট তুষারের
রাশেদের পোস্টের পর তাকে ইঙ্গিত করে পাল্টা ফেসবুক পোস্ট দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তুষার দাবি করেন, তিনি কোনো দেনদরবার বা লবিং করে টকশোতে অংশ নেন না। টকশোতে আমন্ত্রণ পাওয়ার জন্য কাউকে দিয়ে অনুষ্ঠান প্রযোজকদের কাছে তদবিরও করান না বলে জানান তিনি।
তিনি আরও দাবি করেন, সরকারি ক্ষমতা ব্যবহার করে কোনো টেলিভিশন চ্যানেলকে চাপ দিয়ে নিজেকে টকশো আলোচক হিসেবে প্রতিষ্ঠিত করেননি।
মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক ‘শতভাগ অর্গানিক’ দাবি করে তুষার বলেন, বিভিন্ন সংবাদে বক্তব্য দেওয়া, টকশোতে অংশ নেওয়া এবং তার বক্তব্য গুরুত্বের সঙ্গে প্রচারের জন্য তিনি কোনো ধরনের তদবির করেননি।
পোস্টের শেষ দিকে ইংরেজিতে ‘Street dogs won't define me’ লিখে রাশেদের বক্তব্যের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তুষার।
এভাবে টেলিভিশন টকশোর উত্তপ্ত বিতর্কের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই রাজনীতিকের পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো না’: রাশেদ খাঁন
‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো! এমন সুশীল ব্যক্তি আমি না’—মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, আগের দিন এটিএন নিউজের টকশোতে তিনি পুরোটা সময় গঠনমূলকভাবে কথা বলার চেষ্টা করেন।...
৫৭ মিনিট আগে
বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন
বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মূল বক্তব্য তুলে ধরবেন।দলীয় সূত্র জানিয়েছে, পরিবর্তিত
৩ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুতের দাবিতে প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: নাহিদ ইসলাম
গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের...
২১ ঘন্টা আগে
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের আহ্বান
গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি...
১ দিন আগে
