জাতীয়

টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ কর্মসূচি পালন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ  করে প্রতিবাদ কর্মসূচি পালন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর আওয়ামী লীগ-সমর্থকদের ডিম নিক্ষেপের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘দ্যা রেড জুলাই’ নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণের পায়রা চত্বরে এই ঘটনা ঘটে।

‘দ্যা রেড জুলাই’-এর সদস্য সচিব মো. সজিব হোসেন এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভিন্নমতকে দমন করার জন্য ডিম নিক্ষেপের মতো সহিংস পথ বেছে নেওয়া হয়েছে। ড. ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তির সফরসঙ্গীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা যদি বিদেশেও এমন হামলার শিকার হন, তবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এই ঘটনার মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অসহিষ্ণু মনোভাব প্রকাশ পেয়েছে। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এর পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করি।”

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত দ্যা রেড জুলাইয়ের সদস্যরা শেখ হাসিনার একটি ছবির ওপর ডিম নিক্ষেপ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এই প্রতিবাদ শান্তিপূর্ণভাবে শেষ হয়।


ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল

আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন

৩৭ মিনিট আগে


দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...

১ ঘন্টা আগে


জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার রেকর্ডকৃত একটি কলও শোনেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের

১ ঘন্টা আগে


সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ

রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom