টিভি চ্যানেল প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ডা. শফিকুর রহমান
রাজধানীতে দেশের প্রথম সারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের প্রত্যাশা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের মতামত জানতে এ বৈঠকের আয়োজন করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়।
বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলোর কর্তাব্যক্তিরা অংশ নেন। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে জামায়াত নেতারা জানান, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক মতামত নিতে চান তারা। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী—সে বিষয়েও সাংবাদিকদের মতামত ও পরামর্শ জানতে চাওয়া হবে।
কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
কওমি মাদ্রাসা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।দলটির মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।সমাবেশে কওমি মাদ্রাসার শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া
১ দিন আগে
কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাদ্দামের
সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক বিএনপি নেতা। তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ানোর...
১ দিন আগে
জামায়াত-এনসিপি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি একই ষড়যন্ত্রের অংশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি...
১ দিন আগে
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন...
১ দিন আগে
