টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার দায় আসিফ নজরুলের: তদন্ত কমিটি
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
নিরাপত্তা শঙ্কার কথা বলে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও না যাওয়ার ওই সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক প্রশ্ন ওঠে। পরে নতুন সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্তটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।
তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টার সিদ্ধান্তে সায় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিবেদন প্রকাশের পর সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, তদন্তে উঠে আসা তথ্য, সংশ্লিষ্টদের বক্তব্য ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি মনে করেছে, বিশ্বকাপে না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের সরকার দায়ী।
তিনি বলেন, “বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।”
চলতি বছরের মার্চে বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্লাহকে আহ্বায়ক করে কমিটিতে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীর।
দীর্ঘ ছয় মাস তদন্ত শেষে কমিটি ২২ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। এতে সংশ্লিষ্ট ১২ জনের সাক্ষাৎকারের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকার দেওয়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এ ছাড়া সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ওই সময়ের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনসহ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে।
তদন্ত কমিটি যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলেছে।
তবে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও সে সময়ের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এমবাপ্পে-ইয়ামালদের টপকে মেসিকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন সিমিওনে
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের আলোচনায় কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন, উসমান দেম্বেলে ও রদ্রির মতো তারকারা থাকলেও আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের পছন্দ লিওনেল মেসি। তার মতে, বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ও বয়স বিবেচনায় তিনিই পুরস্কারটির যোগ্য।রিয়াল মাদ্রিদের এমবাপ্পে ও বার্সেলোনার ইয়ামালকে ঘিরে ২০২৬ ব্যালন ডি’অরের আলোচনা সবচেয়ে বেশি।...
৬ ঘন্টা আগে
নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।কয়েকদিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে নেপালে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম
৯ ঘন্টা আগে
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে লেভান্তের মাঠে মুখোমুখি হয় বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচে আধিপত্য বিস্তার করে। তবে দ্বিতীয়ার্ধে লেভান্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে ম্যাচে উত্তেজনা বাড়ে।শেষ পর্যন্ত স্বাগতিকদের প্রতিরোধ সামলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে লিগে নিজেদের অবস্থান আরও শক্ত
৩ দিন আগে
সিপিএলে মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত নাইট রাইডার্স,দিলেন ‘নাগিন ড্যান্স’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই নজর কেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।প্রভিডেন্স স্টেডিয়ামে লো-স্কোরিং...
৪ দিন আগে
