ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ বলতে বাধ্য হয়েছে একটি দল: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
একটি দল প্রথমে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করলেও পরে জনগণের চাপে পড়ে গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, নিজেরা দীর্ঘদিন ‘গুপ্ত’ হয়ে উধাও থাকার পর এখন একটি দল অন্য একটি দলকে ‘গুপ্ত’ আখ্যা দিচ্ছে, যা জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।
জামায়াত আমির বলেন, “আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। যেদিকেই আমরা এগোতে চাই, একটি দল সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়-এটার সাক্ষী পুরো জাতি। জুলাই সংস্কার প্রস্তাব যাবে, গণভোট হবে-এটা আমরা বললে তারা প্রশ্ন তোলে, গণভোট আবার কীসের? এরপর জনগণের ঠেলায় পড়ে যখন তারা মানতে বাধ্য হলো, তখন বলল গণভোট আর সংসদ নির্বাচন একইদিনে হতে হবে।”
তিনি বলেন, “আমাদের দাবি ছিল গণভোট আগে হোক। তাহলে গণভোটও সুন্দর হবে, সংসদ নির্বাচনও সুন্দর হবে। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই সেই ব্যবস্থা করা হলো। অথচ এখন তারা আবার বলছে, গণভোট মানি না। এতদিন চালাকি করে এখন যখন জনগণ জবাব চাইছে, তখন গতকাল থেকে একটু একটু করে কথা বলা শুরু করেছে। আসলে একেই বলে-‘ঠেলার নাম বাবাজি’। এই জাতি যাকে ধাক্কা দেয়, তাকে ছেড়ে দেয় না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আফসোস লাগে-কেউ কেউ জুলাইয়ের শহীদদের তুচ্ছতাচ্ছিল্য করেছে। জুলাইকে কোনো স্বীকৃতি দিতেই চায়নি। কিন্তু যখন দেখল জুলাই মানেই বাংলাদেশ, মানুষ জুলাইয়ের সঙ্গে মিশে গেছে-তখনই তারা বলতে শুরু করল, আমরাই নাকি জুলাইয়ের মাস্টারমাইন্ড। একবার মানে না, আবার নিজেরাই মাস্টারমাইন্ড হয়ে যায়।”
জুলাইয়ের চেতনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “জুলাইকে সম্মান করা মানে চাঁদাবাজি হতে পারে না। জুলাইয়ের নামে দুর্নীতি চলতে পারে না, নিরীহ মানুষের জমি দখল করা যেতে পারে না, মামলা বাণিজ্য হতে পারে না, আমার মায়ের গায়ে হাত তোলা যেতে পারে না। এগুলো কখনোই জুলাই চেতনা হতে পারে না।”
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
৩ মিনিট আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১৯ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
