জেলার খবর

ঠাকুরগাঁওয়ে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ হানিফ বিন রফিক , ঠাকুরগাঁও

৪ মাস আগে


ঠাকুরগাঁওয়ে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


ঠাকুরগাঁও শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে শিবিরের সাবেক বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সাবেক ও বর্তমান শিবির দায়িত্বশীলদের নিয়ে” আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান দায়িত্বশীলদের উচিত সাবেকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং ইসলামী আদর্শ, সমাজব্যবস্থা ও তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে পারস্পরিক আলোচনা জোরদার করা।

আয়োজকরা জানান, এই মাহফিলের মূল উদ্দেশ্য ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। পাশাপাশি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণেরও আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি কফিল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, জেলার সকল সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির বেলাল উদ্দিন প্রধান। তিনি তার বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ ইফতার মাহফিলে ঠাকুরগাঁও জেলায় দায়িত্ব পালন করা সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই বর্তমানে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং কেউ কেউ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর শ্যামনগরে মিষ্টি বিতরণ
গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর শ্যামনগরে মিষ্টি বিতরণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর তার নির্বাচনি এলাকা শ্যামনগরে বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করা হয়েছে, আবার অনেকেই ঘটনার...

৯ ঘন্টা আগে


বাবাকে দাফন করেই রাতের চাকরিতে, পরদিন এইচএসসি পরীক্ষা—সংগ্রামী ইকনের গল্প
বাবাকে দাফন করেই রাতের চাকরিতে, পরদিন এইচএসসি পরীক্ষা—সংগ্রামী ইকনের গল্প

বাবাকে শেষ বিদায় জানিয়ে বিকেলে দাফন সম্পন্ন করেছেন। শোকাহত পরিবারের পাশে থাকার সুযোগও পাননি। রাত নামতেই হাতে বই নিয়ে ছুটতে হয়েছে এটিএম বুথের রাতের ডিউটিতে। কারণ সংসারের দায়িত্বও এখন তার কাঁধে। আর পরদিন সকালেই বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়।একদিকে বাবাকে হারানোর অসহনীয় শোক, অন্যদিকে জীবিকার তাগিদ ও ভবিষ্যৎ গড়ার...

১৮ ঘন্টা আগে


ঢাকায় আত্মগোপনে থাকা সাবেক মেয়র গোলাম হাসনাইন গ্রেপ্তার
ঢাকায় আত্মগোপনে থাকা সাবেক মেয়র গোলাম হাসনাইন গ্রেপ্তার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বশির আহমেদকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া...

১ দিন আগে


যশোরের বসুন্দিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
যশোরের বসুন্দিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

যশোরের বসুন্দিয়া ইউনিয়নে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বসুন্দিয়া মোড় বাজারের রেললাইনের পাশে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা

১ দিন আগে

Dr.Mahfuzul Alom