ঠাকুরগাঁওয়ে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মোঃ হানিফ বিন রফিক, ঠাকুরগাঁও প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাথী ও সেক্রেটারিয়েটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মোঃ আবুল বাশার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সংগঠনের সাংস্কৃতিক সংগঠন ‘সাইক্লোন শিল্পীগোষ্ঠী’র শিল্পীদের পরিবেশনায় ইসলামী সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ভিন্ন মাত্রার আবহ সৃষ্টি করে।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল বাশার বলেন, অতীতে দায়িত্বে থাকা অবস্থায় এমন মিলনমেলার আয়োজনের ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমান আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান কর্মীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা সংগঠনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তিনি উপস্থিত সবাইকে একটি পরিবারের সদস্য হিসেবে আখ্যায়িত করেন।
এসময় শহর শাখার সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে পরাজয় সংগঠনের জন্য কষ্টদায়ক হলেও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি ব্যক্তিগত একটি অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সংকটের মধ্যেও ঈদের নামাজের পূর্বমুহূর্তে গাড়ির ট্যাংক পূর্ণ করতে পারা ছিল তার কাছে এক বিশেষ আনন্দের বিষয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এইচআরডি জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, সংগঠনে যুক্ত হওয়ার পেছনে ভাইদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা তাকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আসাদুল্লাহ গালিব। তিনি বলেন, একজন ছাত্র হিসেবে আদর্শবান হয়ে গড়ে ওঠা জরুরি। নিজেদের পরিবর্তনের মাধ্যমে সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তিনি সবাইকে লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে ঠাকুরগাঁও শহর শাখার বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারিয়েট সদস্যরা তাদের ঈদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।
পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন মিলনমেলার এক অনন্য উদাহরণ।
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়
১৯ ঘন্টা আগে
ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী...
১৯ ঘন্টা আগে
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...
১ দিন আগে
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের
২ দিন আগে
