টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান দল, দুই ভাগে আসছে সফরকারী স্কোয়াড
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
রোববার (৩ মে) সকালে প্রথম ধাপে দলের একটি অংশ ঢাকায় পৌঁছায়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল চলমান থাকায় বাকি খেলোয়াড়রা পরে দলে যোগ দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।
ঘোষিত দলে চারজন ক্রিকেটার প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দলে নেতৃত্ব দেবেন অধিনায়ক শান মাসুদ।
টেস্ট সিরিজ সূচি
প্রথম টেস্ট: ৮ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট: ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
পাকিস্তান টেস্ট দল (১৬ সদস্য)
শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইমাম-উল-হক, সৌদ শাকিল, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নোমান আলী, সাজিদ খান, খুররম শহজাদ, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার)।
এই সিরিজকে কেন্দ্র করে দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...
১ ঘন্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...
৮ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
২ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
২ দিন আগে
