অপরাধ

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, নারী–শিশুসহ ৭ জনকে উদ্ধার

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, নারী–শিশুসহ ৭ জনকে উদ্ধার

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের জবানবন্দির ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়া সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় বেশ কয়েকজন নারী–শিশুকে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি থাকা সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং তিন পাচারকারীকে আটক করা সম্ভব হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি দেশীয় আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ভুক্তভোগীরা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করছিল। পাশাপাশি ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটক রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, আটককৃত পাচারকারী, উদ্ধারকৃত ব্যক্তিরা এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

২ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৩ দিন আগে


‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর
‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর

মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব’—মাকে এমন প্রতিশ্রুতি দিয়েই নির্মাণশ্রমিকের কাজে ঢাকায় এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। পরিবারের অভাব দূর করার পাশাপাশি জরাজীর্ণ ঘরটি সংস্কারের স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom