টাঙ্গাইলে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ: ১৪৪ ধারা জারি
অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে, একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
আগামী ৭ সেপ্টেম্বর, রবিবার বিকেলে ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের ব্যানারে এই সমাবেশ দুটির আহ্বান করা হয়েছিল।
প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ মিনার চত্বরে কোনো পক্ষকেই সমাবেশ বা প্রবেশ করতে দেওয়া হবে না।
লিখিত আবেদনের মাধ্যমে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর মুক্তিযোদ্ধা সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহান মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীরউত্তম) উপস্থিত থাকার কথা রয়েছে।
অপরদিকে, ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে সমাবেশের অনুমতি চেয়ে ৫ সেপ্টেম্বর রনি মিয়া নামে এক ব্যক্তি ছাত্র নেতাদের পক্ষে আবেদন করেন। এই সমাবেশটি 'ফ্যাসিস্ট আওয়ামী সরকারবিরোধী' ছাত্র নেতাদের প্রতিনিধিরা আয়োজন করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। সমাবেশে কোন অতিথি থাকবেন, তা জানানো হয়নি।
দুই পক্ষই পৌর শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করেছে। এ বিষয়ে ছাত্র সমাজের আবেদনকারী রনি মিয়া বলেন, "সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। যাতে এটি না হয়, সেজন্য আমরা ছাত্র সমাজ সমাবেশের ডাক দিয়েছি। এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি এবং আমাদের সমাবেশ খুবই শান্তিপূর্ণ হবে। আশা করি, পুলিশ প্রশাসন আমাদের অনুমতি দেবে।" তিনি আরও জানান, জুলাই আন্দোলনের ছাত্র সমাজের নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, "আমরা আগে সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি। আমাদের অনুষ্ঠান বানচাল করতে তারা একই স্থানে সমাবেশ ডেকেছে। তাদের সঙ্গে আমাদের কোনো প্রতিহিংসা নেই; তারা আমাদের অনুষ্ঠানের আগে বা পরে সমাবেশ করতে পারতেন। আমরা ইতোমধ্যে অতিথিদের দাওয়াত দিয়েছি।"
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, দুই পক্ষই একই স্থানে সমাবেশের ডাক দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউকে শহীদ মিনারে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তিনি ইউএনওকে ১৪৪ ধারা জারির অনুরোধ করেছিলেন।
ইউএনও মোছা. আকলিমা বেগম বলেন, একই সময়ে দুটি সমাবেশ হলে রক্তপাতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা ছিল। তাই সার্বিক আইনশৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ ৭ সেপ্টেম্বর, রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবার ও আহতদের জন্য মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে।মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর...
৪ মিনিট আগে
জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা
২১ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...
৫৫ মিনিট আগে
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...
১ ঘন্টা আগে
