খেলাধুলা

টানা দ্বিতীয়বার নারী নেশনস লিগের শিরোপা জিতল স্পেন

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


টানা দ্বিতীয়বার নারী নেশনস লিগের শিরোপা জিতল স্পেন

ইউরোপিয়ান নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল স্পেন। মাদ্রিদে নারী নেশনস লিগের ফিরতি লেগে জার্মানিকে ৩-০ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথম লেগে জার্মানির মাঠে গোলশূন্য ড্র করেছিল দুই দল। সুযোগ নষ্ট করায় আফসোসে থাকা জার্মানি ফিরতি লেগে কোনোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। আক্রমণ, গতি ও বল দখলে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

দ্বিতীয়ার্ধেই আসে সব তিন গোল।
৬১ মিনিটে এসথার গঞ্জালেসের সঙ্গে চমৎকার সমন্বয়ে দারুণ ফিনিশিংয়ে প্রথম গোল করেন ক্লাউদিয়া পিনা।
৬৮ মিনিটে তরুণ প্রতিভা ভিকি লোপেজ লং-রেঞ্জের বাঁকানো শটে ব্যবধান বাড়ান।
৭৪ মিনিটে মাঝমাঠ থেকে একাই দৌড়ে এসে বুলেটগতির শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন পিনা, নিশ্চিত করেন স্পেনের শিরোপা।

এর মাধ্যমে প্রথম আসরে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর দ্বিতীয় আসরেও ট্রফি ধরে রাখল স্পেন নারী দল। ইউরোপিয়ান ফুটবলে স্পেনের আধিপত্য আরও পোক্ত হলো এই জয়ে।


ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে

মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।

৮ ঘন্টা আগে


নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ

৪ দিন আগে


নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল

দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...

৬ দিন আগে


রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব

দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom