বানিজ্য

টানা বৃষ্টিতে রাজধানীতে সবজির বাজারে অস্থিরতা, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

অনলাইন ডেস্ক

১ দিন আগে


টানা বৃষ্টিতে রাজধানীতে সবজির বাজারে অস্থিরতা, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

ছবি: সংগৃহীত


টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সবজির দাম। উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সবজির দাম এখন শত টাকার ওপরে। একই সঙ্গে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

এক সপ্তাহ আগেও ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

কাঁচা মরিচের বাজারেও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। কয়েক দিন আগে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন সাধারণ মানভেদে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি পেঁপে ৪০ টাকা এবং গাজর ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁকরোলের দাম ৯০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।

এ ছাড়া টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, মিষ্টি কুমড়ার প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজির খেত পানিতে তলিয়ে গেছে। ফলে মাঠ থেকে সবজি সংগ্রহ এবং পরিবহন-দুই ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আবুল হোসেন বলেন, ভারী বৃষ্টিতে অনেক এলাকার সবজির উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে।

রাজধানীর এক ক্রেতা বলেন, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছেন, এখন সেটির দাম প্রায় ১০০ টাকায় পৌঁছেছে। বিশেষ করে কাঁচা মরিচের বর্তমান দাম সাধারণ মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হয়ে বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম কিছুটা কমতে পারে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন বাজারে মূল্যচাপ আরও বাড়তে পারে।


টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে কাঁচা মরিচের ঝাল, কেজি ২৮০ টাকা
টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীতে কাঁচা মরিচের ঝাল, কেজি ২৮০ টাকা

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক মাস আগে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন অনেক বাজারে ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও এর দাম উঠেছে ২৮০ টাকা পর্যন্ত।মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও...

২ দিন আগে


রাজধানীর বাজারে ডিমের দাম বাড়ল, মাছের বাজারেও স্বস্তি নেই
রাজধানীর বাজারে ডিমের দাম বাড়ল, মাছের বাজারেও স্বস্তি নেই

রাজধানীর খুচরা বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দাম তুলনামূলক বেশি থাকায় ক্রেতাদের ভোগান্তি অব্যাহত রয়েছে।শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে বর্তমানে ফার্মের ব্রাউন ডিম...

৬ দিন আগে


জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স
জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ডলারপ্রতি ১২৩ টাকা বিনিময় হার বিবেচনায় এই অর্থের পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে (২০২৫ সালের ১ থেকে ১৪

৭ দিন আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার।বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নতুন দায়িত্বে যোগ দেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom