বানিজ্য

টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা বাজারেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকায়। কয়েক দিন আগেও একই মরিচ ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন দাম বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে।

বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী নাজমা আক্তার বলেন, “সবজির দাম এত বেড়েছে যে সংসারের বাজেট এলোমেলো হয়ে গেছে। মাছ-মাংসের পর এখন সবজিও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কাঁচামরিচের মতো একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য ৪০০ টাকা কেজি হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষকে চরম কষ্টে পড়তে হচ্ছে।”

আরেক ক্রেতা কাজল মিয়া বলেন, “এখন বাজারে এসে কী কিনব আর কী বাদ দেব, সেটাই বুঝতে পারি না। কাঁচামরিচের দাম এত বেশি যে প্রয়োজনের তুলনায় অনেক কম কিনতে হচ্ছে। শুধু মরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে।”

লক্ষ্মীপুর বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে।

তিনি বলেন, “গত কয়েক দিন আগেও আমরা ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি। কিন্তু টানা বৃষ্টিতে পাইকারি বাজারে দাম অনেক বেড়ে গেছে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

একই বাজারের আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “বৃষ্টির কারণে অনেক ক্ষেতের মরিচ নষ্ট হয়ে গেছে। উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহও কমেছে। এ কারণেই দাম হঠাৎ বেড়ে গেছে।”

ব্যবসায়ীরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচামরিচসহ বিভিন্ন শাকসবজির উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বাজারে মূল্যবৃদ্ধি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম।

এদিকে উপজেলার জাপরাবাদ বাজারেও একই চিত্র দেখা গেছে। সোহাগ নামে এক ক্রেতা জানান, তিনি ২০ টাকার কাঁচামরিচ কিনতে চাইলে দোকানদার জানান, ২০ টাকার মরিচ বিক্রি করা সম্ভব নয়; কমপক্ষে ৪০ টাকার ১০০ গ্রাম নিতে হবে। পরে তিনি মরিচ না কিনেই বাজার থেকে ফিরে যান।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন খন্দকার বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অযৌক্তিকভাবে দাম বাড়ানো বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

১ দিন আগে


রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...

৩ দিন আগে


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...

৪ দিন আগে


জুলাইয়ের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স ২২৯ কোটি ৯৪ লাখ ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক
জুলাইয়ের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স ২২৯ কোটি ৯৪ লাখ ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে।রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom