রাজনীতি

টাকার অভাবে আমাদের এমপি প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হচ্ছে: চরমোনাই পীর

৭ মাস আগে


টাকার অভাবে আমাদের এমপি প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হচ্ছে: চরমোনাই পীর

ছবি: সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ১৯৮৭ সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দলটির কেউ সংসদ সদস্য হতে পারেননি। তবে সংসদে যাওয়ার সুযোগ একাধিকবার তৈরি হলেও নীতি ও আদর্শের প্রশ্নে সে পথে হাঁটেননি তারা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মো. ইসহাক চোকদারের হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “বহু রাজনৈতিক দল এখনো আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। তারা এমপি দেওয়ার প্রস্তাব দেয়, এমনকি মন্ত্রিত্ব দেওয়ার কথাও বলে। কিন্তু নীতি-আদর্শের প্রশ্নে আমরা কখনো আপস করিনি।” তিনি বলেন, “আজ টাকার অভাবে আমাদের এমপি প্রার্থীদের ঠিকমতো নির্বাচন করতে কষ্ট হচ্ছে। তবুও আমরা আদর্শ থেকে সরে যাইনি।”

তিনি আরও বলেন, “যেই নীতি-আদর্শ ও নেতৃত্বের মাধ্যমে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, সেই নেতৃত্বের সহযোগী ইসলামী আন্দোলন কখনো হতে পারে না।”

জোট ও সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে রেজাউল করিম বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ পুনর্গঠন ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ইসলামের পক্ষে একটি জোট গঠন করা হয়েছিল। প্রথমে কওমি ঘরানার দলগুলো নিয়ে শুরু করি। এক পর্যায়ে জামায়াতে ইসলামী যুক্ত হয়। পরে তারা শরিয়া আইন বাস্তবায়নে অনীহা প্রকাশ করে এবং জোটের অবস্থান থেকে সরে যায়।”

তিনি অভিযোগ করে বলেন, “যারা ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে, তাদের নেতৃত্বে ইসলামী আন্দোলন থাকতে পারে না।”

জামায়াত প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, “জামায়াতের এক হিন্দু প্রার্থী নিজেই বলেছেন—জামায়াত ইসলামী দল নয়। আবার কর্নেল অলি আহমেদও বলেছেন, তারা ইসলামি শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, বরং প্রচলিত নিয়মে চলবে।”

প্রচলিত রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “এই প্রচলিত নিয়মনীতি ৫৪ বছর ধরে চলছে। এর মাধ্যমে খুন, চুরি, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা বিদেশে টাকা পাচার বন্ধ করা যায়নি। বরং লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ মিথ্যা মামলার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছে। এই নীতি-আদর্শ দেশের ভেতরে বসে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই এ নিয়মে ভালো ফল পাওয়ার আশা করা যায় না।”

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. হান্নান মাতুব্বর। এতে আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মো. ইসহাক চোকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতী রেজাউল করিম আবরার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মোক্তার হোসেন জাফর, ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা কামাল, ভাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি শামসুদ্দিন মাতুব্বর, ফরিদপুর-২ আসনের প্রার্থী মাওলানা শাহ মো. জামাল উদ্দীনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৬ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২১ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

২২ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom