টাইগারদের দাপট, আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, আবুধাবি এশিয়া কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে যাওয়ার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়টি দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দেয়।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ইনিংসের প্রথম বলেই ওপেনার সেদিকুল্লাহ অটলকে শূন্য রানে হারায়। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ তাকে এলবিডাব্লিউ করেন এবং প্রথম ওভারটি মেইডেন নেন। এরপর ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ জুটি গড়ার চেষ্টা করলেও পঞ্চম ওভারে নাসুমের বলে এলবিডাব্লিউ হয়ে ৫ রানে ফেরেন ইব্রাহিম। আফগানিস্তান রিভিউ নিলেও আম্পায়ারর্স কলের কারণে তা ব্যর্থ হয়। পাওয়ার প্লেতে ২ উইকেট নিয়ে টাইগার বোলাররা আফগানদের চাপে রাখে এবং ৬ ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৭ রান।
৮.৩ ওভারে গুলবাদিনকে বিদায় করে আফগানিস্তানকে আরও চাপে ফেলেন রিশাদ হোসেন। গুলবাদিন ১৪ বলে ১৬ রান করে রিশাদের ফিরতি ক্যাচে আউট হন। এরপর গুরবাজ এক প্রান্ত আগলে রাখলেও ড্রিংকস ব্রেকের পর রিশাদের বলে সুইপ করতে গিয়ে ৩৫ রানে আউট হন। ৩১ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ২টি চার ও ২টি ছয়। এটি ছিল রিশাদের দ্বিতীয় উইকেট এবং আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন ঘটে ৬২ রানে।
১৩তম ওভারে মোস্তাফিজের বলে মোহাম্মদ নবী (১৫) বোল্ড হলে আফগানিস্তান ৭৭ রানে পঞ্চম উইকেট হারায়। তবে আজমতউল্লাহ ওমরজাই ঝড়ো ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন। তার ব্যাটে ১৫তম ওভারে স্কোর ১০০ ছাড়িয়ে যায়। ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কা হাঁকানো এই ব্যাটারকে ৩০ রানে ফেরান তাসকিন আহমেদ।
১৮ বলে ৩১ রান প্রয়োজন হলে করিম জান্নাত সোহানের থ্রোতে রান আউটের শিকার হন। ১২৪ রানে সপ্তম উইকেট হারায় আফগানিস্তান। এরপর রশিদ খান চার মেরে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করলেও ১৮.২ ওভারে মোস্তাফিজের বলে ২০ রানে আউট হন। এতে ১৩২ রানে অষ্টম উইকেট হারায় আফগানরা।
পরের বলেই মোস্তাফিজ নতুন ব্যাটার গজনফরকে গ্লাভসবন্দি করেন। ইনিংসের শেষ বলে নুর সোহানের হাতে ক্যাচ দিলে আফগানিস্তানের ইনিংস শেষ হয় এবং বাংলাদেশ ৮ রানে জয় নিশ্চিত করে।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। নাসুম ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে দারুণ বোলিং করেন।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
