‘তরুণদের চাকরির অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে’: সিবগাতুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের পর দেশের তরুণ সমাজের যে চাকরির অধিকার পাওয়ার কথা ছিল, তা কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।
শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, ‘জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের তরুণ সমাজ চাকরির যে অধিকার পাওয়ার কথা ছিল, তারেক রহমানের সরকার আমাদের চাকরি কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে। আমরা দেখলাম, নতুন করে কোনো চাকরি-বাকরি তো তারা তৈরি করতে পারেই নাই; বরং বিভিন্নভাবে ভাইভার মাধ্যমে বাংলাদেশের সাধারণ এবং মেধাবীদের বাদ দেওয়ার পরিকল্পনা করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তারা আবারও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। অতীতের ফ্যাসিবাদী সরকার এসব করে টিকে থাকতে পারেনি।’
এদিন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হয়। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হয়। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা শেষে লংমার্চ রংপুরে পৌঁছায়। পরে রংপুর জেলা স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
লংমার্চ কর্মসূচি থেকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন এবং চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এসব দাবি আদায়ে দেশের মানুষের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছিলেন।
‘সংস্কারের পথে না গিয়ে সরকার দিল্লির পথে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকারকে সংস্কারের পথে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা দিল্লি ও শেখ হাসিনার দেখানো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শেখ হাসিনার পথে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হবে।শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর
১ ঘন্টা আগে
অপ্রতীম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা শফিকুর রহমানের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতীমের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। কিন্তু দুঃখের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করলেও নিজের মন্ত্রণালয়ের খোঁজ...
৪ ঘন্টা আগে
নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সামনে এক কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, বাংলাদেশে নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে। সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে চাই।’শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় টাঙ্গাইলের নগর জলফৈ...
৪ ঘন্টা আগে
‘যেকোনো সময় ৮ দফা এক দফায় রূপ নিতে পারে’: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের স্বার্থে ঘোষিত ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে বিকেল ৪টায় আয়োজিত...
৫ ঘন্টা আগে
