তিস্তা মহাপরিকল্পনায় পানি সংরক্ষণ যুক্ত করার সম্ভাব্যতা যাচাই
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, প্রাথমিকভাবে বুঝতে হবে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় কি না। তিনি বলেন, সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। তবে পরিকল্পনায় পরিবর্তন এসেছে। ফলে এটি নিয়ে নতুন করে কিছু কাজ করতে হচ্ছে।
তিস্তা মহাপরিকল্পনার আগের ধারণা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে নেওয়া প্রাথমিক পরিকল্পনায় মূলত নদীশাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছিল। বর্ষাকালে তিস্তা এলাকায় ব্যাপক নদীভাঙন হয় এবং কোথাও কোথাও নদীর প্রস্থ ৫ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত হয়ে যায়।
তিনি বলেন, নদী খনন, তীর শক্ত করা, নদীভাঙন রোধ এবং ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব ছিল আগের পরিকল্পনায়। নদীটির প্রস্থ এক কিলোমিটারের মধ্যে নিয়ে আসা সম্ভব হলে বর্ষায় ডুবে যাওয়া বা ভেঙে যাওয়া আশপাশের বিপুল পরিমাণ ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে।
তবে নতুন করে তিস্তা মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার সম্ভাবনা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, তিস্তা পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, পদ্মা ব্যারাজের পরিকল্পনায় বর্ষার পানি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে শুষ্ক মৌসুমে সেই পানি কিছুটা হলেও ব্যবহার করা যায়। তিস্তাতেও এ ধরনের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।
তবে তিস্তায় পানি সংরক্ষণ করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, নদীটি অত্যন্ত খরস্রোতা এবং দ্রুত পানি নেমে যায়। তারপরও বিশেষজ্ঞরা এ বিষয়ে একটি পরিকল্পনা করা সম্ভব বলে মত দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এখন নদীভাঙন রোধের পাশাপাশি তিস্তায় পানি সংরক্ষণের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে নতুন করে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ প্রচেষ্টা চালাতে সরকার আন্তরিক।
তিস্তা মহাপরিকল্পনার অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পের অর্থায়ন কোথা থেকে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। চীন, বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অর্থায়ন হবে কি না, সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, অর্থায়নের বিষয়টি এখনো উন্মুক্ত রয়েছে। বাংলাদেশের স্বার্থের পক্ষে যায়—এমন সিদ্ধান্তই নেওয়া হবে। কোন উৎস থেকে অর্থায়ন হলে বাংলাদেশের জন্য বেশি সুবিধা হবে কিংবা নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করলে কী সুবিধা হবে, তা স্বাধীনভাবে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, যুবক গ্রেপ্তার
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের সড়কদ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রহমান সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক ক্ষোভ ও...
৪ ঘন্টা আগে
উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা নয়: মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী
৪ ঘন্টা আগে
তুরস্কের সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন ডা. শফিকুর রহমান
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার (৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন
৭ ঘন্টা আগে
জয়পুরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ৩ যুবককে ভারতে ফেরত পাঠাল বিজিবি
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পুনরায় ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি । আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে ওই তিন যুবককে পুশইন করে বিএসএফ। পরে তারা সীমান্ত থেকে প্রায় দুই
৭ ঘন্টা আগে
