তিনবার নোটিশের পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর শহরের কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্ট এ জরিমানা আদায় করে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালুর পর ফায়ার লাইসেন্স গ্রহণের জন্য কর্তৃপক্ষকে তিনবার নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি লাইসেন্স সংগ্রহ করেনি।
পরে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
লুৎফর রহমান খান আরও জানান, যশোরের আরও অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।
জননিরাপত্তার স্বার্থে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, রায় শুনে আদালতে জ্ঞান হারালেন
মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. কলিম উদ্দিন ওরফে কালুকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।রোববার (২৩ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও...
৬ ঘন্টা আগে
জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
জামালপুরে একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।রোববার (২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু
১২ ঘন্টা আগে
মণিরামপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
যশোরের মণিরামপুরে ধানক্ষেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো-হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৬) এবং মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১০)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, বাঁওড়সংলগ্ন
১ দিন আগে
বসুন্দিয়া বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
যশোরের বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (জঙ্গলবাধাল) বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান (মিস্টার) গ্রেপ্তার হয়েছেন।ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার পরিপ্রেক্ষিতে গতরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার জাহাঙ্গীর আলম খান
১ দিন আগে
