তিন দিনে প্রায় ৪০ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনি ব্যয়ের জন্য ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে মাত্র তিন দিনে তিনি ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান পেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনুদানের এই হিসাব প্রকাশ করেন ব্যারিস্টার ফুয়াদ।
ফেসবুক পোস্টে তিনি জানান, ৭ জানুয়ারি রাত পর্যন্ত বিকাশের মাধ্যমে তিনি পেয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে অনুদানের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
ব্যারিস্টার ফুয়াদ তার পোস্টে দেশ ও বিদেশে অবস্থানরত সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, নির্বাচন কমিশন কিংবা সরকারের কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে অনুদান সংক্রান্ত সব তথ্য নিরীক্ষার জন্য উন্মুক্ত রাখা হবে এবং এতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
তিনি আরও জানান, তার নির্বাচনি এলাকা মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে তার নির্বাচনি ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।
নির্বাচনি ব্যয়সীমার চেয়ে বেশি অনুদান পাওয়ার বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত অনুদানের বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সব কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিয়মিতভাবে নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং পরে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “রাজনীতিতে স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই আমার লক্ষ্য। তাই অনুদান সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে কোনো কিছুই গোপন রাখা হবে না।”
রাজনৈতিক অঙ্গনে তার এই প্রকাশ্য অনুদান হিসাব ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে নির্বাচনি অর্থায়নে স্বচ্ছতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
১ ঘন্টা আগে
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
৪ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১ দিন আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
