রাজনীতি

তেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা জামায়াত আমির

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি এই মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের জন্য “মড়ার ওপর খাঁড়ার ঘা” হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চরম চাপের মধ্যে রয়েছে। এমন অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে।

তিনি আরও লিখেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় ইতোমধ্যে বেড়ে গেছে। এর ফলে অনেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। জ্বালানি তেলের দাম বাড়ানো হলে পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে এবং এর প্রভাব সরাসরি নিত্যপণ্যের বাজারে পড়বে, ফলে মূল্যস্ফীতি আরও তীব্র হবে।

ডা. শফিকুর রহমান দাবি করেন, বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশে দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক নয়।

তিনি সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom