খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

‘তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি’—ফাইনাল হারের পর আর্জেন্টিনাকে ডি মারিয়ার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


‘তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি’—ফাইনাল হারের পর আর্জেন্টিনাকে ডি মারিয়ার আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর যখন আর্জেন্টিনা শিবিরে হতাশার ছায়া, তখন জাতীয় দলের সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া সতীর্থদের উদ্দেশে আবেগঘন এক বার্তা দিয়ে সমর্থকদের মন ছুঁয়ে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় তিনি বলেন, পরাজয় সত্ত্বেও বর্তমান আর্জেন্টিনা দল দেশের গর্ব এবং ফুটবল ইতিহাসে তাদের অর্জন অমলিন।

নিজের পোস্টে ডি মারিয়া লেখেন, “একটি দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, তার জন্য পুরো দেশ আবারও একত্রিত হয়েছিল। তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি। এটা কেউ কখনও তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমরাই আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল। টানা পাঁচটি ফাইনালে ওঠার কীর্তিও কেউ মুছে ফেলতে পারবে না। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”

ডি মারিয়ার এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। আর্জেন্টিনার সমর্থকরা এটিকে শুধু একজন সাবেক সতীর্থের শুভেচ্ছা নয়, বরং দীর্ঘদিনের একটি সফল প্রজন্মের প্রতি শ্রদ্ধা হিসেবেও দেখছেন।

বর্তমান আর্জেন্টিনা দলের সঙ্গে ডি মারিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর। এই দলটির হয়েই তিনি ২০২২ সালের বিশ্বকাপ এবং পরপর দুটি কোপা আমেরিকার শিরোপা জয়ের অংশ ছিলেন। জাতীয় দলের অন্যতম সফল এই প্রজন্মের বিদায়ের পথে দাঁড়িয়ে তাদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে গুঞ্জন ছিল, ডি মারিয়া যুক্তরাষ্ট্রে গিয়ে মাঠ থেকে ম্যাচটি দেখবেন। তবে ফাইনালের কয়েক দিন আগেই তিনি সেই সম্ভাবনা নাকচ করে দেন। নিজের ক্লাব রোসারিও সেন্ট্রালের এই উইঙ্গার বলেন, “আমি যাইনি, যাচ্ছিও না। আমি অপয়া হতে চাই না। আমি শান্তভাবে বাড়িতে বসেই খেলা দেখব।”

নিজের সিদ্ধান্তে অটল থেকে তিনি ঘরেই বসে ফাইনাল উপভোগ করেন। তবে ম্যাচ শেষে হতাশার মুহূর্তেও দলের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছেন, তা আর্জেন্টিনার ড্রেসিংরুমে নতুন করে অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, স্পেনের কাছে শিরোপা হারালেও সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে যে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে, তা দলটিকে ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেই বাস্তবতাকেই সামনে এনে ডি মারিয়া মনে করিয়ে দিয়েছেন-একটি ম্যাচের ফলাফল কোনো দলের সামগ্রিক অর্জনকে ম্লান করে দিতে পারে না।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২৩ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom