তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোই আমাদের স্বপ্ন: আন্দালিভ রহমান পার্থ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোলা-১ (সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তার নির্বাচনী এলাকা ভোলায় এসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বক্তব্যে তিনি বলেন, “আমি গত ১৭ বছর কষ্ট করেছি শুধু জোটটা ধরে রাখার জন্য। এই জোটকে আমাদের ধরে রাখতেই হবে। তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে—এটাই আমাদের স্বপ্ন।”
তিনি বলেন, “আমরা সকাল-বিকেল, দিন-রাত পরিশ্রম করেছি ১৭টা বছর। এই জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতেই এত ত্যাগ। বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে হবে। বাংলাদেশকে সফল ও সুন্দর রাষ্ট্রে পরিণত করাই তারেক রহমানের স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে আছি।”
বিগত সময়ে বিএনপি ও বিজেপির মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, “আপনারা আমার ওপর রাগ করবেন না। অতীত ভুলে আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা ভালো কিছু করতে পারব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। জোটের সব শরিককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।
এ সময় স্থানীয় বিএনপি ও জোট শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
১ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২১ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
