বিশেষ সংবাদ

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক

অনলাইন ডেস্ক

১ মাস আগে


তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক

ছবি: সংগৃহীত


দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হলেও তার কাছে মনে হয়নি যে এটি প্রথমবারের দেখা। তারেক রহমানকে ‘ভালো ও বিনয়ী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যু থাকবেই। তবে দুই দেশের জনগণের স্বার্থে ভালো সম্পর্ক বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই দেশের ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে তিনি আশাবাদী। যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এ বিষয়ে তিনি ‘খুবই আত্মবিশ্বাসী’ বলেও জানান।

দুই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ আগে থেকেই রয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রীও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী সংক্ষিপ্তভাবে বলেন, ‘হবে হবে, সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১১ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৭ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

১৮ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৪ দিন আগে

Dr.Mahfuzul Alom