রাজনীতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে  রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয়ভাবেও তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে বিএনপি।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’ জননিরাপত্তা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বাসসকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাক ও সাদাপোশাকে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকেও ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় থাকবে পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা। তাঁর বাসভবন ও অফিসেও নিরাপত্তা জোরদার করা হবে। উর্দিধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত যাত্রাপথে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তায় মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমের সদস্যরাও। স্বদেশ প্রত্যাবর্তনের দিন পুরো ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি সূত্র।

তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগম হতে পারে—এ বিষয়টি মাথায় রেখে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক নিরাপত্তা টিম কাজ করবে। কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতারা জানিয়েছেন, সেদিন ঢাকায় পৌঁছালে দলের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৭ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২২ ঘন্টা আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom