তারেক রহমানের দেশে ফেরায় আইনগত বাধা জানা নেই: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনগত বাধা আছে বলে জানা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি আরও বলেন, যদি কোনো ধরনের আইনগত বা প্রশাসনিক জটিলতা থেকেও থাকে, সে ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে... অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”
‘উপযুক্ত সময় তারেক রহমানই নির্ধারণ করবেন’
আইন উপদেষ্টা আরও বলেন,
“কখন দেশে ফেরা উপযুক্ত হবে—সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারেক রহমানেরই রয়েছে। তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন বলে মনে করি।”
ওয়ান–ইলেভেনের পর থেকে যুক্তরাজ্যে অবস্থান
ওয়ান–ইলেভেনের পর ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর তিনি আর দেশে ফেরেননি। সেখান থেকেই দীর্ঘ বছর ধরে দল পরিচালনা করছেন।
গত জুলাইয়ের গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার রায় বাতিল হয়। এ ঘটনার পর তার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিএনপির নেতারা একাধিকবার বলেছেন—তিনি শিগগিরই ফিরবেন; তবে কেউই নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি।
মায়ের অসুস্থতায় দেশে ফেরার জল্পনা
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারেক রহমানের দ্রুত দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে গত শনিবার লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান,
“এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও প্রবল। কিন্তু দেশে ফেরা আমার একক সিদ্ধান্তে সম্ভব নয়।”
তিনি আরও লেখেন, রাজনৈতিক বাস্তবতা অনুকূল হলেই তার প্রত্যাবর্তনের প্রতীক্ষার অবসান ঘটবে।
‘এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব’
এর আগে গত রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন,
“তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই। এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।”
তিনি ব্যাখ্যা করে বলেন, পাসপোর্ট না থাকা বা মেয়াদোত্তীর্ণ হলে ‘ওয়ান–টাইম ট্রাভেল পাস’ দেওয়া হয়, যা মাত্র এক দিনের কাজ।
“তিনি যদি আজ বলেন আসবেন, আগামীকাল ট্রাভেল পাস দেওয়া সম্ভব, পরশু দিনই প্লেনে উঠতে পারবেন—এতে কোনো বাধা নেই,” বলেন তিনি।
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
২৫ দিন আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১ মাস আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
২ মাস আগে
