তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সকল ধরনের আইনি সমস্যার সমাধান এবং রাজনৈতিকভাবে উপযুক্ত সময় এলেই দেশে ফিরবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে আলাপকালে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি উঠে আসে।
মির্জা ফখরুল বলেন, “তিনি দেশে আসবেন যখন তাঁর সকল আইনি সমস্যা সমাধান হয়ে যাবে। যে মুহূর্তে আমরা মনে করব যে, রাজনৈতিকভাবে এটিই তাঁর প্রত্যাবর্তনের সঠিক সময়। তাঁর ফেরার ক্ষেত্রে এখনো আইনি সমস্যা বিদ্যমান।”
তিনি আরও যোগ করেন, “তিনি আমাদের নেতা, এই জাতির নেতা এখন। তাঁর সমস্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সে কারণেই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, যখন আমরা মনে করব রাজনৈতিকভাবে তাঁর আসার সময় হয়েছে, তখনই তিনি আসবেন।”
জামায়াতে ইসলামীর সাথে বিএনপির মুখোমুখি অবস্থান এবং সম্পর্কের অবনতি সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। প্রত্যেকটা দলের নিজস্ব রাজনীতি, চিন্তা ও ভাবনা থাকে। সব সময় একই রকম থাকবে, তা তো নয়। তাই জামায়াতে ইসলামীর সাথে আমাদের সম্পর্ক খারাপ নয়। একটি দলের সাথে আরেকটি দলের যে সম্পর্ক থাকা উচিত, সে সম্পর্কই বিদ্যমান।”
আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে এনেছে উল্লেখ করে মির্জা ফখরুল মন্তব্য করেন, “আওয়ামী লীগ দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই নিজেদের মেরে ফেলেছে। তারা তাদের সমস্ত চরিত্র বিলীন করে দিয়ে একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। তাই সাধারণ মানুষের তার প্রতি কোনো ভালোবাসা বা আস্থাও নেই। এই পার্টির ওপর মানুষের যে আস্থা ছিল, তারা যে কাজগুলো করার প্রতিশ্রুতি দিয়েছিল, সে কাজগুলো করেনি; বরং উল্টো একটি আলাদা সংস্কৃতির জন্ম দিয়েছে।”
তিনি আরও বলেন, “যে কারণে আমি মনে করি যে, আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো নষ্ট করার সঙ্গে জড়িত, তাদের বিচার হওয়া উচিত। সিরিয়াসলি বিচার হওয়া উচিত এবং সেজন্য তাদের শাস্তি দেওয়া উচিত।”
মির্জা ফখরুল ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে চেয়ারম্যানের বরাতে বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার পক্ষে নই। কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, সেজন্য নিশ্চয়ই তাকে শাস্তি পেতে হবে। তবে এটাকে আইনের আওতায় আসতে হবে। দেশে যে আইন আছে, সে আইনের আওতায় আসতে হবে।”
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
মাত্র এখন
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...
১ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
২ ঘন্টা আগে
