তারেক রহমানের দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্ত: অতি আগ্রহের প্রয়োজন নেই—আমীর খসরু
অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতি আগ্রহ দেখানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তিনি কবে ফিরবেন—সেটা সম্পূর্ণ তার ও তার পরিবারের সিদ্ধান্ত। এ নিয়ে অতিরিক্ত আলোচনা বা গুঞ্জন কোনো লাভজনক ফল দেবে না।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন ভিত্তিহীন—আমীর খসরু
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন—এমন আলোচনা নিয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন,
‘আমার এ রকম কিছু জানা নেই। আমাদের গতকালের মিটিংয়েও এমন কোনো আলোচনা হয়নি।’
সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন,
‘আমি জানি না কেন সরকার এ কথা বলছে। যারা বলছে, তাদের কাছে জানতে চাইলে ভালো হবে।’
তারেক না ফিরলেও রাজনীতিতে প্রভাব পড়বে না
সামনে নির্বাচনে তারেক রহমান দেশে না ফিরলে বিএনপির জন্য কোনো প্রভাব পড়বে কি না—এ প্রশ্নে আমীর খসরু বলেন,
‘রাজনীতি এত সহজ নয় যে একজন না থাকলে প্রভাব পড়ে যাবে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। মানুষের আস্থাই বিএনপির শক্তি। দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান—তাদের প্রতি মানুষের বিশ্বাস অটুট। সুযোগ পেলেই দেশের মানুষ তা প্রমাণ করে এসেছে এবং সামনেও করবে।’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোদির টুইট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খালেদা জিয়ার সুস্থতা কামনা করে টুইট করার বিষয়ে আমীর খসরু বলেন,
‘মোদি একা নন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকেই তার সুস্থতা কামনা করেছেন। বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের জন্য খালেদা জিয়ার অবদান সর্বজনস্বীকৃত—এ স্বীকৃতি আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।’
তিনি বলেন, একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১৮ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
২৩ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১ দিন আগে
