তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের পর সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।
শহীদুল করিম বলেন, সফরের বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতীয় কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল ও ইতিবাচক পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, প্রত্যর্পণসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর অগ্রগতি এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের পরিবেশের ওপরই সম্ভাব্য সফরের পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে।
বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়।রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।জ্বালানি সংকট প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, সংকট মোকাবিলায় সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার
৩ মিনিট আগে
ওসমান হাদী হত্যা মামলায় অভিযুক্তদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর আপাতত বাতিল করেছে বাংলাদেশ। সফরের অনুকূল পরিবেশ তৈরিতে ভারতকে দুটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। এর মধ্যে রয়েছে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলায় অভিযুক্তদের হস্তান্তর।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের...
১৫ মিনিট আগে
গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী
গ্যাস ও বিদ্যুতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কোনো ব্যবস্থা বাস্তবায়নে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।রোববার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে
১ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটকে জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান শিশির মনিরের
গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কোনো সরকার বা রাজনৈতিক দলের একক সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট দেশের সংকট। এটি শুধু সরকার, কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট...
২ ঘন্টা আগে
