তারেক রহমানের ভারত সফর নিয়ে বীণা সিক্রির বিস্ময়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে তিনি ‘অত্যন্ত রূঢ়’ ও ‘অহংকারী’ বলে মন্তব্য করেছেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, তারেক রহমানের দিল্লি সফরের তারিখ চূড়ান্ত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এখনো আলোচনা চলছে। তার মতে, প্রধানমন্ত্রীর সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করা অপ্রয়োজনীয় এবং কূটনৈতিকভাবে সমীচীন নয়।
সিক্রি বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া। এ ধরনের প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লাগতে পারে। তাই এর সঙ্গে কোনো রাষ্ট্রীয় সফরকে শর্তযুক্ত করা উচিত নয় বলে তিনি মনে করেন।
তিনি আরও দাবি করেন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দুই দফা ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে এখনো বাংলাদেশের পক্ষ থেকে এসব আমন্ত্রণের বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।
ভারতের সাবেক এই কূটনীতিকের ভাষ্য, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য অনভিপ্রেত। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে দ্বিপক্ষীয় সফর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনো অব্যাহত রয়েছে।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি অনুষ্ঠানে প্রকাশ্য উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হওয়া কূটনৈতিক উত্তেজনার কারণে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে ভারতের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তাদের দাবি, অনুষ্ঠানটি একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজন ছিল।
‘স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’: তথ্যমন্ত্রী
স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করছে।বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে ভোট বৃহস্পতিবার, লড়াইয়ে ফখরুল ও অলি
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দীর্ঘ ৩৫ বছর পর...
৭ ঘন্টা আগে
ঢাকা কলেজের দেয়ালে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতিবাদী গ্রাফিতি
ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে রাজধানীর ঢাকা কলেজের দেয়ালে আঁকা হয়েছে হৃদয়স্পর্শী ও প্রতিবাদী গ্রাফিতি। ধ্বংসস্তূপ, মৃতদেহ, আতঙ্কিত শিশু, আহত নারী এবং প্রতিরোধরত এক ফিলিস্তিনি যুবকের চিত্রের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন শিক্ষার্থীরা।দেয়ালচিত্রটির ওপর বড় অক্ষরে লেখা হয়েছে ‘Palestine Solidarity Wall’। গ্রাফিতিতে ফুটে উঠেছে ফিলিস্তিনিদের দুর্দশা, যুদ্ধের...
৭ ঘন্টা আগে
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬,৩০৪ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ কমানোর নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নতুন ঋণ বিতরণ কমিয়ে আনার পরও পুরোনো ঋণ দফায় দফায় খেলাপি হয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতি-সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ কমাতে পারছে না ব্যাংকগুলো।চলতি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও...
৭ ঘন্টা আগে
