জাতীয়

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬,৩০৪ কোটি টাকা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৭ ঘন্টা আগে


রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬,৩০৪ কোটি টাকা

ছবি: সংগৃহীত


রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ কমানোর নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নতুন ঋণ বিতরণ কমিয়ে আনার পরও পুরোনো ঋণ দফায় দফায় খেলাপি হয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতি-সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ কমাতে পারছে না ব্যাংকগুলো।

চলতি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৩০৪ কোটি টাকা। গত জুন শেষে এসব ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯ কোটি টাকা।

এর মধ্যে সোনালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণ কিছুটা কমলেও জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে।

অগ্রণী ব্যাংকে বেড়েছে ৩,৫১৮ কোটি

ছয় মাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে অগ্রণী ব্যাংকে। গত ডিসেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ২৮ হাজার ৬১৫ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১৩৩ কোটি টাকা। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৭ কোটি টাকা।

ব্যাংকটির এমডি আনোয়ারুল ইসলামের দাবি, মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই শীর্ষ ২০ ঋণগ্রহীতার কাছে আটকে আছে। বড় গ্রাহকদের ঋণ পরিশোধে অনাগ্রহ এবং ধীরগতির আইনি প্রক্রিয়াকে তিনি খেলাপি ঋণ কমানোর বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৭৫ হাজার কোটি ছাড়িয়েছে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে। গত ছয় মাসে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ২০ কোটি টাকা

জুন শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ৫৫৮ কোটি টাকা। গত ডিসেম্বরে এর পরিমাণ ছিল ৭২ হাজার ৫৩৮ কোটি টাকা। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৫০ হাজার ২২৬ কোটি টাকা।

ব্যাংকটির মোট খেলাপি ঋণের প্রায় ৭২ শতাংশই শীর্ষ ২০টি গ্রুপের কাছে আটকে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সোনালী ও বেসিক ব্যাংকে কিছুটা কমেছে

সোনালী ব্যাংকের খেলাপি ঋণ গত ডিসেম্বরে প্রায় ১৬ হাজার কোটি টাকা থেকে কমে জুন শেষে ১৫ হাজার ৭১০ কোটি টাকায় নেমেছে। তবে ব্যাংকটির মোট ঋণের তুলনায় খেলাপির হার এখনো প্রায় ১৫ শতাংশ।

অন্যদিকে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ ৮ হাজার ২৫৪ কোটি টাকা থেকে কমে ৮ হাজার ১৫২ কোটি টাকা হয়েছে। অর্থাৎ ছয় মাসে কমেছে ১০২ কোটি টাকা। তবে ব্যাংকটির খেলাপি ঋণের হার এখনো প্রায় ৭০ শতাংশের কাছাকাছি।

রূপালী ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে। গত ডিসেম্বরে ১৯ হাজার ৬৩১ কোটি টাকা থেকে জুন শেষে তা বেড়ে ১৯ হাজার ৭৯০ কোটি টাকা হয়েছে।

সংস্কারে নেই দৃশ্যমান অগ্রগতি

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং ঋণ আদায় জোরদারে বড় কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ব্যাংক কর্মকর্তাদের মতে, আগের সময়ে বড় ব্যবসায়ী গ্রুপগুলো যে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল, সেগুলোর একটি বড় অংশ এখন আদায় করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি নতুন করে ঋণখেলাপি হওয়ায় নীতি-সুবিধা দিয়ে কিছু ঋণ সাময়িকভাবে নিয়মিত করা হলেও সামগ্রিক খেলাপি ঋণের চাপ কমছে না।

ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতি—তিন ক্ষেত্রেই বড় ধরনের চাপ তৈরি হয়েছে।


‘স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’: তথ্যমন্ত্রী
‘স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’: তথ্যমন্ত্রী

স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করছে।বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের

২ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে ভোট বৃহস্পতিবার, লড়াইয়ে ফখরুল ও অলি
রাষ্ট্রপতি পদে ভোট বৃহস্পতিবার, লড়াইয়ে ফখরুল ও অলি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দীর্ঘ ৩৫ বছর পর...

৭ ঘন্টা আগে


ঢাকা কলেজের দেয়ালে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতিবাদী গ্রাফিতি
ঢাকা কলেজের দেয়ালে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতিবাদী গ্রাফিতি

ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে রাজধানীর ঢাকা কলেজের দেয়ালে আঁকা হয়েছে হৃদয়স্পর্শী ও প্রতিবাদী গ্রাফিতি। ধ্বংসস্তূপ, মৃতদেহ, আতঙ্কিত শিশু, আহত নারী এবং প্রতিরোধরত এক ফিলিস্তিনি যুবকের চিত্রের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন শিক্ষার্থীরা।দেয়ালচিত্রটির ওপর বড় অক্ষরে লেখা হয়েছে ‘Palestine Solidarity Wall’। গ্রাফিতিতে ফুটে উঠেছে ফিলিস্তিনিদের দুর্দশা, যুদ্ধের...

৭ ঘন্টা আগে


‘মহিলা বাস সার্ভিস’কে স্বাগত, নারী চালক নিয়ে পুনর্বিবেচনার দাবি ইসলামি দলগুলোর
‘মহিলা বাস সার্ভিস’কে স্বাগত, নারী চালক নিয়ে পুনর্বিবেচনার দাবি ইসলামি দলগুলোর

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালুর সরকারি উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন কওমিপন্থি বিভিন্ন ইসলামি দলের নেতারা। তবে নারীদের ভারী যানবাহন চালকের দায়িত্ব দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন তারা।একই সঙ্গে অতীতে চালু হয়ে বন্ধ হয়ে যাওয়া...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom