রাষ্ট্রপতি পদে ভোট বৃহস্পতিবার, লড়াইয়ে ফখরুল ও অলি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের লড়াই হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, দুই প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি।
ইসি সচিব জানান, আগামী বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সদস্যরা। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের রয়েছে ৯০ জন সংসদ সদস্য।
ইসি সচিব জানান, ভোটের জন্য ব্যালট পেপার আজই প্রস্তুত করা হবে। ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী থাকবে। সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন এবং ভোট দেওয়ার পর তা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দেবেন।
রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। এরপর প্রায় সাড়ে তিন দশক ধরে ক্ষমতাসীন দলের একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবার দুই প্রার্থী থাকায় আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।
‘স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’: তথ্যমন্ত্রী
স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করছে।বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের
২ ঘন্টা আগে
ঢাকা কলেজের দেয়ালে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতিবাদী গ্রাফিতি
ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে রাজধানীর ঢাকা কলেজের দেয়ালে আঁকা হয়েছে হৃদয়স্পর্শী ও প্রতিবাদী গ্রাফিতি। ধ্বংসস্তূপ, মৃতদেহ, আতঙ্কিত শিশু, আহত নারী এবং প্রতিরোধরত এক ফিলিস্তিনি যুবকের চিত্রের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন শিক্ষার্থীরা।দেয়ালচিত্রটির ওপর বড় অক্ষরে লেখা হয়েছে ‘Palestine Solidarity Wall’। গ্রাফিতিতে ফুটে উঠেছে ফিলিস্তিনিদের দুর্দশা, যুদ্ধের...
৭ ঘন্টা আগে
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬,৩০৪ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ কমানোর নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নতুন ঋণ বিতরণ কমিয়ে আনার পরও পুরোনো ঋণ দফায় দফায় খেলাপি হয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতি-সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ কমাতে পারছে না ব্যাংকগুলো।চলতি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও...
৭ ঘন্টা আগে
‘মহিলা বাস সার্ভিস’কে স্বাগত, নারী চালক নিয়ে পুনর্বিবেচনার দাবি ইসলামি দলগুলোর
নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালুর সরকারি উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন কওমিপন্থি বিভিন্ন ইসলামি দলের নেতারা। তবে নারীদের ভারী যানবাহন চালকের দায়িত্ব দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন তারা।একই সঙ্গে অতীতে চালু হয়ে বন্ধ হয়ে যাওয়া...
১৮ ঘন্টা আগে
