৫০–৬০ ডলারে অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরির উদ্যোগ সরকারের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
দেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে ডেটা-নির্ভর স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উৎপাদিত অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে স্মার্টফোন ও ডেটা নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ‘পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
তিনি বলেন, দেশে এখনো প্রায় ৫০ শতাংশ মোবাইল ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করেন। মোট মোবাইল গ্রাহক প্রায় ১৪ কোটি হলে এর মধ্যে প্রায় ৭ কোটি মানুষ এখনো স্মার্টফোনের বাইরে রয়েছেন। তাদের ডেটা-নির্ভর মোবাইল ব্যবহারের সুযোগ তৈরি করা জরুরি।
সরকারের এই উদ্যোগের অন্যতম দিক হলো স্থানীয়ভাবে কম দামের স্মার্টফোন উৎপাদন। রেহান আসিফ জানান, মোবাইল ফোন উৎপাদনের কাঁচামালে কর, ভ্যাট ও শুল্কের হার কমানো হয়েছে। স্থানীয় নির্মাতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন উৎপাদন সম্ভব হতে পারে।
বিশ্লেষকদের মতে, কম দামের স্মার্টফোন সহজলভ্য হলে দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি আরও বাড়তে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ডিভাইস নিশ্চিত হলে অনলাইন শিক্ষা, ডিজিটাল সেবা, মোবাইল ব্যাংকিং ও ই-কমার্স ব্যবহারের সুযোগ সম্প্রসারিত হবে। তবে ডিভাইসের পাশাপাশি সাশ্রয়ী ডেটা প্যাকেজ, নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ও মানসম্মত সেবাও নিশ্চিত করতে হবে।
স্মার্টফোন কেনায় কিস্তি সুবিধা চালুর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। মোবাইল ফোনকে কেন্দ্রীয় ব্যাংকের ইএমআই কর্মসূচির আওতায় আনা এবং বেসরকারি ব্যাংকগুলোকে কিস্তি সুবিধা দিতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। রেহান আসিফ বলেন, ভালো নেটওয়ার্কের পাশাপাশি মানুষের হাতে উপযুক্ত ডিভাইস পৌঁছে দেওয়া না গেলে ডেটা ব্যবহারের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।
এদিকে রবি জানিয়েছে, বৃহত্তর ঢাকা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে গ্রাহক অভিজ্ঞতা ও ইনডোর কভারেজে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং কল ড্রপ কমেছে।
সরকারের স্মার্টফোন সাশ্রয়ী করার উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে স্মার্টফোন ব্যবহার বাড়ার পাশাপাশি ডিজিটাল বৈষম্য কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করবে ফোনের প্রকৃত বাজারমূল্য, মান, কিস্তি সুবিধা এবং সাশ্রয়ী ডেটা সেবার ওপর।
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...
১৮ দিন আগে
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...
২৫ দিন আগে
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬
১ মাস আগে
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...
১ মাস আগে
