রাজনীতি

‘বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে, পরিণতিও সেদিকেই যাবে’: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

১৮ ঘন্টা আগে


‘বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে, পরিণতিও সেদিকেই যাবে’: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত


বিএনপি সরকার ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে এবং তাদের পরিণতিও সেদিকেই যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘সরকারের ছয় মাসের মূল্যায়ন’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রথম ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে সময়ক্ষেপণ, নীতিগত দ্বিধা, সিদ্ধান্তহীনতা এবং বাস্তব ফলাফলের ঘাটতি স্পষ্ট হয়েছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুস্পষ্ট সাফল্য সরকার দেখাতে পারেনি বলেও দাবি করেন তিনি।

গণভোট ও জুলাই সনদ নিয়ে সমালোচনা

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তার অভিযোগ, সরকার গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক অবস্থান নিয়েছে।

জুলাই সনদের ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয় থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনোটি বাস্তবায়ন করা হয়নি।

জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ

চলমান জ্বালানিসংকটের সমালোচনা করে গোলাম পরওয়ার দাবি করেন, প্রায় ২০টি কারখানা বন্ধ হয়েছে এবং ২০ হাজার শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বাংলাদেশের জ্বালানি আমদানিনির্ভরতার দুর্বলতা সামনে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার তথ্য তুলে ধরে হত্যা, ছিনতাই, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মব সহিংসতার বিভিন্ন পরিসংখ্যান উল্লেখ করেন।

প্রশাসনে দলীয়করণের অভিযোগ

প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ করেন গোলাম পরওয়ার। পদোন্নতি, পদায়ন, ওএসডি ও চুক্তিভিত্তিক নিয়োগে রাজনৈতিক প্রভাব এবং গুরুত্বপূর্ণ পদে দলঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দ্রব্যমূল্য ও ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার দাবি, মূল্যস্ফীতি কিছুটা কমলেও সামগ্রিক মূল্যস্তর এখনো বেশি। অন্যদিকে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্যসংকট ও আমানতকারীদের আস্থাহীনতা দূর করার ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।

পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা

সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’কে পররাষ্ট্রনীতির মূল দর্শন হিসেবে ঘোষণা করলেও গত ছয় মাসে এটিকে সুস্পষ্ট ও সমন্বিত পররাষ্ট্রনীতি কাঠামোতে রূপ দিতে পারেনি বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার।

শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতেও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।

সরকারের প্রতি ৮ দফা আহ্বান

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আটটি আহ্বান জানায় জামায়াতে ইসলামী। এর মধ্যে রয়েছে—গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সময়বদ্ধ রোডম্যাপ প্রকাশ, জ্বালানি নিরাপত্তা কৌশল প্রণয়ন, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করা।

এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন, মধ্যপ্রাচ্য, জ্বালানি কূটনীতি ও শ্রমবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের দাবি জানানো হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানায় দলটি।

গোলাম পরওয়ার বলেন, জনগণ সরকারকে সমস্যার ব্যাখ্যা দেওয়ার জন্য নয়, সমাধান দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। আগামী সময়ে সরকার দৃশ্যমান পরিবর্তন আনতে ব্যর্থ হলে জনগণের হতাশা ও আস্থার সংকট আরও গভীর হবে।


‘ইউএনও অফিসগুলো বিএনপির দ্বিতীয় অফিস হয়ে উঠছে’: সারজিস আলম
‘ইউএনও অফিসগুলো বিএনপির দ্বিতীয় অফিস হয়ে উঠছে’: সারজিস আলম

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়গুলো বিএনপির ‘দ্বিতীয় অফিসে’ পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম লিখেছেন, ‘ইউএনও অফিসগুলো হয়ে উঠছে বিএনপির ২য় অফিস। আর উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি

১৮ ঘন্টা আগে


‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো না’: রাশেদ খাঁন
‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো না’: রাশেদ খাঁন

‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো! এমন সুশীল ব্যক্তি আমি না’—মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, আগের দিন এটিএন নিউজের টকশোতে তিনি পুরোটা সময় গঠনমূলকভাবে কথা বলার চেষ্টা করেন।...

২৩ ঘন্টা আগে


টকশোর বিতর্কের পর রাশেদ-তুষারের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট
টকশোর বিতর্কের পর রাশেদ-তুষারের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো ‘স্বাধীন সংলাপ’-এ তুমুল বিতর্কে জড়ানোর পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।মঙ্গলবার (১৮ আগস্ট) পৃথক ফেসবুক পোস্টে একে অপরকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেন দুই রাজনীতিক।এর আগে সোমবার (১৭...

২৩ ঘন্টা আগে


বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন
বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মূল বক্তব্য তুলে ধরবেন।দলীয় সূত্র জানিয়েছে, পরিবর্তিত

১ দিন আগে

Dr.Mahfuzul Alom