ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও মাদরাসার শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, মাদরাসা শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুসের ব্রাহ্মণবাড়িয়া সফর উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও সেখানে মাইকে উচ্চস্বরে গান বাজানো চলতে থাকে।
পুলিশ লাইন্সের পাশেই দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা। বুধবার মাদরাসার শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় উচ্চস্বরে গান বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছিল বলে অভিযোগ করেন তারা। পরে কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর অনুরোধ জানান।
এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ঢিল ছোড়েন বলে জানা গেছে। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
মাদরাসার শিক্ষার্থীদের অভিযোগ, তারা পরীক্ষার আগের রাতে পড়াশোনায় বিঘ্ন ঘটায় শুধু শব্দ কমানোর অনুরোধ জানাতে পুলিশ লাইন্সে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
এ ঘটনায় বিচার না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের পর বিভাগের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো.
৮ ঘন্টা আগে
ভাঙ্গুড়ায় শিবির নেতাকে হুমকি দেয়ায় থানায় জিডি।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানাকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দিশান মির্জা নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ আগস্ট ভাঙ্গুড়া থানায় সাধারণ অভিযোগ করেছেন রাসেল রানা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাসেল রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ক্ষমতার পালাবদল’ শিরোনামে
২ দিন আগে
চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১
পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে...
৪ দিন আগে
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১.২১ কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সরাসরি আটজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন...
৫ দিন আগে
