জাতীয়

ঢাকা কলেজের দেয়ালে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতিবাদী গ্রাফিতি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৭ ঘন্টা আগে


ঢাকা কলেজের দেয়ালে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতিবাদী গ্রাফিতি

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে রাজধানীর ঢাকা কলেজের দেয়ালে আঁকা হয়েছে হৃদয়স্পর্শী ও প্রতিবাদী গ্রাফিতি। ধ্বংসস্তূপ, মৃতদেহ, আতঙ্কিত শিশু, আহত নারী এবং প্রতিরোধরত এক ফিলিস্তিনি যুবকের চিত্রের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন শিক্ষার্থীরা।

দেয়ালচিত্রটির ওপর বড় অক্ষরে লেখা হয়েছে ‘Palestine Solidarity Wall’। গ্রাফিতিতে ফুটে উঠেছে ফিলিস্তিনিদের দুর্দশা, যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা।

গত ১২ আগস্ট ঢাকা কলেজের মুক্তমঞ্চের পাশের ভবনের দেয়ালে গ্রাফিতি আঁকার কাজ শুরু করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রবিন হোসেনের নেতৃত্বে একদল শিক্ষার্থী। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে শেষ হয় দেয়ালচিত্রটির কাজ।

উদ্যোক্তারা জানান, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি, মানবিক সহমর্মিতা এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনের চলমান সংকট সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিও তাদের অন্যতম উদ্দেশ্য।

শিক্ষার্থী রবিন হোসেন বলেন, “ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মূলত এ গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। আমরা চাই, কেউ যেন ফিলিস্তিনকে ভুলে না যায়।”

গ্রাফিতিতে ধ্বংসস্তূপের পাশে পড়ে থাকা বই ও চিকিৎসাসামগ্রী যুদ্ধের কারণে শিক্ষা ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে। পাশাপাশি আতঙ্কিত শিশু, অসহায় নারী এবং প্রতিবন্ধী এক ফিলিস্তিনি যুবকের প্রতিরোধের দৃশ্য যুদ্ধের নির্মমতার পাশাপাশি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এর আগেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। সেই ধারাবাহিকতায় এবার দেয়ালচিত্রের মাধ্যমে নিজেদের প্রতিবাদ ও মানবিক অবস্থান তুলে ধরেছেন।

শিক্ষার্থীদের ভাষ্য, এই গ্রাফিতি শুধু একটি দেয়ালচিত্র নয়; এটি ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি, মানবিকতার পক্ষে অবস্থান এবং যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

 


‘স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’: তথ্যমন্ত্রী
‘স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’: তথ্যমন্ত্রী

স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করছে।বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের

২ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে ভোট বৃহস্পতিবার, লড়াইয়ে ফখরুল ও অলি
রাষ্ট্রপতি পদে ভোট বৃহস্পতিবার, লড়াইয়ে ফখরুল ও অলি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দীর্ঘ ৩৫ বছর পর...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬,৩০৪ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬,৩০৪ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ কমানোর নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নতুন ঋণ বিতরণ কমিয়ে আনার পরও পুরোনো ঋণ দফায় দফায় খেলাপি হয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতি-সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ কমাতে পারছে না ব্যাংকগুলো।চলতি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও...

৭ ঘন্টা আগে


‘মহিলা বাস সার্ভিস’কে স্বাগত, নারী চালক নিয়ে পুনর্বিবেচনার দাবি ইসলামি দলগুলোর
‘মহিলা বাস সার্ভিস’কে স্বাগত, নারী চালক নিয়ে পুনর্বিবেচনার দাবি ইসলামি দলগুলোর

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালুর সরকারি উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন কওমিপন্থি বিভিন্ন ইসলামি দলের নেতারা। তবে নারীদের ভারী যানবাহন চালকের দায়িত্ব দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন তারা।একই সঙ্গে অতীতে চালু হয়ে বন্ধ হয়ে যাওয়া...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom