সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে না পারা:ব্যারিস্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হলেও এখনো প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার। সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে না পারা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ শনিবার রংপুর মহানগরের সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) আব্দুল বাসেত মারজান এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারকে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচনে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। সরকার প্রধান ঘোষণা দিয়েছিলেন—এটি হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের জন্য সরকারের যে প্রস্তুতি ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা ছিল, তা এখনো দেখা যাচ্ছে না। পুলিশের ওপর, আমলাতন্ত্রের ওপর, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ওপর সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হলে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আমরা শঙ্কিত।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক দলগুলোর সাথে এখনো সংলাপে বসেননি। কমিশনকে দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং প্রার্থীদের ব্যয়ের চাপ কমানোর উদ্যোগ নিতে হবে। বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন নির্বাচনী শৃঙ্খলার আওতায় আনতে হবে।”
ভালো নির্বাচন আয়োজনের প্রসঙ্গে তিনি বলেন, “একটি রাষ্ট্র ৬০ বছরেও যদি ভালো নির্বাচন করতে না পারে, তবে এটি রাজনৈতিক দলগুলোর জন্য যেমন, তেমনি নাগরিক সমাজের জন্যও বড় লজ্জার। ৬ দফার প্রথম দাবি ছিল সুষ্ঠু নির্বাচন। সেই দাবি পূরণে ২০২৫ সালের ঐকমত্য কমিশনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। গণঅভ্যুত্থান হয়েছে, ১৪০০ মানুষ জীবন দিয়েছেন। তাই ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে নির্বাচন আয়োজন করতে হবে।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো এখনই কার্যকর করতে হবে। নির্বাচন পেছানোর কোনো দাবি উঠানো যাবে না। এটি করলে দেশে অস্বস্তি বাড়বে, অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং দেশের শত্রুরা সুযোগ নেবে। তাই সবাইকে সচেতন হতে হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—রংপুর জেলা সদস্য সচিব মো. এনামুল হক, মহানগর যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সদস্য সচিব মাহবুবার রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১৪ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১৯ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
২০ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১ দিন আগে
