রাজনীতি

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ভূমিধস বিজয় পাবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ভূমিধস বিজয় পাবে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়ে আগের মতো উদ্বেগ থাকলেও তা কাটিয়ে বর্তমানে নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ভূমিধস বিজয় পাবে। তিনি বলেন, এ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছিল, পরে সবাই সংযত হয়েছে। এখন পরিবেশ ভালো। বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দেয় এবং সেভাবে আমরা প্রচারণা চালিয়েছি।”

ফখরুল আরও বলেন, “দলগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখছি না। যদিও অতীত ১৫ বছরে নির্বাচনে নানা কারচুপি হয়েছে, তবুও এবার তা ঘটার সম্ভাবনা নেই।”

তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “তাদের রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু আশা করি তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন।”

এছাড়া তিনি প্রতিপক্ষ জামায়াতকে উল্লেখ করে বলেন, “জামায়াত খুব কৌশলী দল। তারা নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে জনগণ বোকা নয়, তারা অনেক চালাক।”

ফখরুল আরো মন্তব্য করেন, “গণমাধ্যমে যতটা সংবাদ প্রকাশিত হয়, তার চেয়ে বাস্তবে অনেক কম ঘটনা ঘটে। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি।


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

১২ মিনিট আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৩ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২৩ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে

Dr.Mahfuzul Alom