সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি, ফিরছে স্বস্তি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির পর অবশেষে স্বস্তির আভাস মিলেছে সুনামগঞ্জে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে আকাশে রোদের দেখা মিলেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন নদ-নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার অধিকাংশ নদ-নদীর পানি এখন কমতির দিকে রয়েছে। ছাতক পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগের তুলনায় তা কমেছে।
অন্যদিকে, সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যাদুকাটা নদীর লাউড়েরগড় ও দিরাই পয়েন্টেও পানির উচ্চতা হ্রাস পেয়েছে।
গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাইসহ জেলার প্রায় সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে গ্রামীণ সড়ক তলিয়ে যায় এবং নদীতীরবর্তী এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
তবে সোমবার বিকেল থেকে বৃষ্টিপাত বন্ধ থাকা এবং মঙ্গলবার রোদের দেখা মেলায় নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। অনেক এলাকায় প্লাবিত গ্রামীণ সড়ক থেকে পানি নেমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। কোথাও কোথাও এখনো পানি জমে থাকলেও আগের তুলনায় স্রোতের তীব্রতা অনেকটাই কমেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের দুর্ভোগের পর রোদের দেখা পাওয়ায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তবে নিচু এলাকায় এখনো পানি জমে রয়েছে। তাদের মতে, পানি পুরোপুরি না নামা পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে আরও কিছুটা সময় লাগবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, সোমবার বিকেল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেখানকার পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
দেশ যখনই গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অতীতের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে...
১ দিন আগে
শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার
যশোরের শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-বাবা কামাল হোসেন (৪৫) এবং তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।স্থানীয়রা জানান, বাড়ির একটি ঘর থেকে দুই শিশুর মরদেহ এবং পরে তাদের বাবা
১ দিন আগে
অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান
অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দুপুরে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের আগেই ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন চাঁদপুরের এক প্রধান শিক্ষক।সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান...
১ দিন আগে
বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা...
২ দিন আগে
