রাজনীতি

সুদমুক্ত অর্থব্যবস্থা চালুর প্রস্তাব জামায়াত এমপি আজহারের

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সুদমুক্ত অর্থব্যবস্থা চালুর প্রস্তাব জামায়াত এমপি আজহারের

ছবি: সংগৃহীত


দেশের অর্থনীতিকে সুদের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে সুদমুক্ত আর্থিক ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা এটিএম আজহারুল ইসলাম। একই সঙ্গে তিনি বিগত সরকারের আমলে দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডকে ‘জুডিশিয়াল কিলিং’ আখ্যা দিয়ে এ ঘটনার বিচার দাবি করেছেন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বাজেট আলোচনার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে আজহারুল ইসলাম বলেন, গত ১৭ বছরের শাসনামলে নির্যাতিত ব্যক্তি ও পরিবারগুলোর পুনর্বাসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীসহ দলের নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়কে তিনি ‘জুডিশিয়াল কিলিং’ হিসেবে মনে করেন এবং সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।

প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দুই লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি পূরণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সংস্কার ছাড়া সম্ভব হবে না।

সুদভিত্তিক অর্থনীতির সমালোচনা করে আজহারুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধে এক লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে, যা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য উদ্বেগের বিষয়। তিনি সুদমুক্ত অর্থব্যবস্থার বিকল্প হিসেবে ইসলামী বন্ড বা সুকুকের ব্যবহার সম্প্রসারণের প্রস্তাব দেন।

ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে এবং অতীতের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির কারণে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের সুবিধা সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক।

অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে বিনিয়োগ করা গেলে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতির গতি আরও শক্তিশালী হতো।

নিজ নির্বাচনী এলাকা রংপুর-২-এর অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি গ্রামীণ সড়ক উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থায় নৈতিক মূল্যবোধ ও সততাভিত্তিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।


‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’
‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যারা জামায়াতকে বিভিন্নভাবে আক্রমণ ও গালি দেয়, তারা একসময় ইতিহাস থেকে হারিয়ে যাবে। তবে জামায়াত নানা প্রতিকূলতার মধ্যেও টিকে ছিল এবং ভবিষ্যতেও টিকে থাকবে।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান

১ ঘন্টা আগে


ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ...

১ ঘন্টা আগে


‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার
‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার এ মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার

২ ঘন্টা আগে


নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক
নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জুলাই-আগস্টের আন্দোলনে একসঙ্গে কাজ করা কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।পোস্টে নাসির উদ্দিন নাসির জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom