রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার প্রস্তাবে জামায়াতের আপত্তি

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার প্রস্তাবে জামায়াতের আপত্তি

ছবি: সংগৃহীত


স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে দলটি এ আপত্তি তুলে ধরে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না—এমন কোনো বিধান নেই। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পূর্বের বিধান বহাল রেখে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ অব্যাহত রাখা উচিত।

বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিও জানায় জামায়াত। দলটির দাবি, রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো নিয়োগ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা ঘোষণা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ বিষয়ে মন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের নেতার ঘোষণা দেওয়া সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া, বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারীরা যাতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


পরীবাগের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু নেতা জুবায়ের
পরীবাগের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু নেতা জুবায়ের

রাজধানীর পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শোনা যায়। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে...

২ ঘন্টা আগে


আলিফের একটি চোখের দৃষ্টি নষ্ট হওয়ার দাবি সারজিস আলমের
আলিফের একটি চোখের দৃষ্টি নষ্ট হওয়ার দাবি সারজিস আলমের

ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় আহত আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।পোস্টে সারজিস আলম লেখেন, “গতকাল যখন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ১৮ বছরের ছোট ভাই আলিফের চোখে রড

৩ ঘন্টা আগে


হবিগঞ্জে হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা, তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলমের কড়া বক্তব্য
হবিগঞ্জে হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা, তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলমের কড়া বক্তব্য

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া বক্তব্য দিয়েছেন তিনি।মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা...

৪ ঘন্টা আগে


নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদল
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের সহকারী সেক্রেটারি...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom