স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এসব কমিটি গঠনের জন্য জেলা ইউনিটগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে প্রথমে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা যাবে। এরপর ওই কমিটিকে পরবর্তী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কিংবা ভবিষ্যতে যেসব উপজেলায় কমিটি হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করতে বলা হয়েছে।
নেতৃত্বে বয়সের শর্ত
উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে বয়সের বিষয়েও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এনসিপি। উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে ভালো হলেও কোনোভাবেই ৩০ বছরের নিচে কাউকে এ পদে রাখা যাবে না।
যারা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অথবা সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের আহ্বায়ক বা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনের বাসা শহর অথবা শহরের আশপাশে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দুজনেরই শহর বা শহরের কাছাকাছি বসবাস করলে তা আরও ভালো বলেও নির্দেশনায় বলা হয়েছে।
নারী ও বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব
নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পরিচিতি, সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, দলের প্রতি আনুগত্য এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে এনসিপি।
প্রতিটি উপজেলা কমিটিতে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অঞ্চলভিত্তিক বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এনসিপির নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর প্রত্যেক জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের অগ্রগতি সম্পর্কে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে।
দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে প্রস্তুত করার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল
২৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের বিরোধের অবসান হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারী...
২ ঘন্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের
দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ পরিস্থিতির জন্য সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার দুপুরে দলটির মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া যানজট এখনো অব্যাহত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে
২০ ঘন্টা আগে
হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংসদে দেওয়া বক্তব্যের জন্য এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে জেলা শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিলটি শহরের
২১ ঘন্টা আগে
