রাজনীতি

ষড়যন্ত্র ও সন্ত্রাসের অপচেষ্টা মোকাবিলায় রাজপথে থাকবে যুবদল: মুন্না

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


ষড়যন্ত্র ও সন্ত্রাসের অপচেষ্টা মোকাবিলায় রাজপথে থাকবে যুবদল: মুন্না

পরিকল্পিত ষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় যুবদল রাজপথে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুন্না বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে যুবদল কাজ করছে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ম্যান্ডেট দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন এবং সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করছে।

যুবদল সভাপতি বলেন, বিএনপি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। বিভিন্ন সময়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। জাতীয় সম্পদের ক্ষতি হলে আইনি কাঠামোর মধ্যে থেকে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার জন্য যুবদলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান মুন্না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, জনগণের অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ১৭ বছর ধরে যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। ক্ষমতা অর্জন তাদের লক্ষ্য ছিল না; জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াই ছিল তাদের লক্ষ্য।

তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রতিটি থানা ও ইউনিটের নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২ ঘন্টা আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১৫ ঘন্টা আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১৫ ঘন্টা আগে


আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান
আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান

আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মসূচি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom