সরকারকে কঠোর পরিণতির হুঁশিয়ারি মামুনুল হকের
অনলাইন ডেস্ক
সংগৃহীত
জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হলে সরকারকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
মামুনুল হক বলেন, জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হলে প্রথমে অনুরোধ করা হবে। এরপরও সঠিক পথে ফিরে না এলে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, জাতিকে ভুল পথে নিতে চাইলে হাত-পা ধরে অনুরোধ করা হবে; তবুও সঠিক পথে না এলে ঘাড় ধরতে এক চুল পরিমাণও হাত কাঁপবে না।
সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, সরকার যাত্রার শুরুতেই ছয় মিনিট অতিক্রম হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে তাঁর বক্তব্যে ‘ছয় মিনিট’ বলতে তিনি ঠিক কোন সময় বা ঘটনাকে বোঝাতে চেয়েছেন, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।
পবিত্র কোরআনের সুরা ইবরাহিমের ৪৫ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, অতীতে যারা জুলুম করেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের সূচনা পর্ব থেকেই তিনি সরকারপ্রধানকে কোরআনের ভাষায় সতর্ক করেন। সময় থাকতে সতর্ক না হলে নির্ধারিত পরিণতি থেকে রক্ষা পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
পর্যায়ক্রমে আরও লংমার্চ
সমাবেশ থেকে ১১ দলীয় জোটের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।
এরপর ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট মহানগর অভিমুখে লংমার্চ পালনের কথা জানানো হয়েছে। সবশেষে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বলে সমাবেশ থেকে জানানো হয়।
১১ দলীয় জোটের ছয় দফা
লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে ১১ দলীয় জোট ছয় দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
জোটের নেতারা এসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান...
৩ ঘন্টা আগে
গণভোটের রায় অস্বীকার করে ৭০ শতাংশ মানুষকে অপমান করা হয়েছে: শফিকুর রহমান
গণভোটের রায়কে অস্বীকার করে সরকার দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর ফয়সালা করতে চেয়েছিলাম। রাজপথে আসতে চাইনি; কিন্তু সরকারই তাদের রাজপথে আসতে বাধ্য করেছে। জনগণের গণভোটের...
৪ ঘন্টা আগে
বিরোধীরা সংসদে একরকম, বাইরে আরেক রূপে: এ্যানি চৌধুরী
বিরোধী দল সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে গিয়ে ১৯৭১ সালের সময়ের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিরোধীদের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের হুমকি...
১৯ ঘন্টা আগে
ঢাকা-চট্টগ্রাম জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম...
১৯ ঘন্টা আগে
