সরকারি-বিরোধী দলের সমন্বয়ে দেশের সমস্যা সমাধানের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীর ঢাকা-১৫ আসনে তীব্র পানির সংকট, গ্যাসের সমস্যা, কিশোর গ্যাংসহ বিভিন্ন জনদুর্ভোগ রয়েছে। তবে এসব সমস্যা শুধু সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। সরকারি দল, বিরোধী দল এবং জনগণের সম্মিলিত উদ্যোগেই এসব সমস্যার সমাধান করতে হবে।
বুধবার (১ জুলাই) ঢাকা-১৫ আসনের চারটি স্থানে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। সভায় পানির সংকট, গ্যাস সরবরাহ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্ত করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়।
প্রথমে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে পরিদর্শন শুরু হয়। পরে পূর্ব মনিপুরের বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড়ের ৪ নম্বর ওয়ার্ড এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ডেঙ্গু পরিস্থিতি, খালের অবস্থা, পরিচ্ছন্নতা, গ্যাস ও পানির সংকটসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তার বক্তব্য গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় সরকারি ও বিরোধী দল একসঙ্গে এলাকার সমস্যা সমাধানে কাজ শুরু করেছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই সবাইকে আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুর এলাকার দীর্ঘদিনের পানির সংকট নিরসনে পাঁচটি নতুন পানির পাম্প স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়। এজন্য স্থানীয় জনগণকে দ্রুত উপযুক্ত স্থান নির্ধারণে সহযোগিতার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জানানো হয়, প্রতিটি পানির পাম্প নির্মাণে সংশ্লিষ্ট পক্ষ নিজ নিজ তহবিল থেকে ২০ লাখ টাকা করে অনুদান দেবে।
অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...
৬ ঘন্টা আগে
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু
৬ ঘন্টা আগে
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...
৬ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
১২ ঘন্টা আগে
